তুমি নিয়ম-সিন্দুকবাহক যাজকগণকে এই আজ্ঞা কর, যর্দ্দনের জলের ধারে উপস্থিত হইলে তোমরা যর্দ্দনে দাঁড়াইয়া থাকিবে।
Cross references
তখন মোশি লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন, তাহা দেখ; কেননা এই যে মিস্রীয়দিগকে অদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনই দেখিবে না।
তাঁহারা লোকদিগকে এই আজ্ঞা করিলেন; তোমরা যে সময়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম-সিন্দুক, ও লেবীয় যাজকগণকে তাহা বহন করিতে দেখিবে, তৎকালে আপন আপন স্থান হইতে যাত্রা করিয়া তাহারা পশ্চাতে পশ্চাতে গমন করিবে।
আর যে পর্য্যন্ত সমস্ত লোক নিঃশেষে যর্দ্দন পার না হইল, সেই পর্য্যন্ত সদাপ্রভুর নিয়ম-সিন্দুকবাহক যাজকগণ যর্দ্দন-মধ্যে শুষ্কভূমিতে দাঁড়াইয়া থাকিল; এবং সমস্ত ইস্রায়েল ক্রমশঃ শুষ্ক ভূমি দিয়া পার হইয়া গেল।
এইরূপে সমস্ত লোক নিঃশেষে পার হইলে পর সদাপ্রভুর সিন্দুক ও যাজকগণ লোকদের সাক্ষাতে পার হইয়া গেল।
পরে দায়ূদ সাদোক ও অবিয়াথর, এ দুই যাজককে এবং লেবীয়দিগকে, অর্থাৎ ঊরীয়েলকে, অসায়কে, যোয়েলকে, শমরিয়কে, ইলীয়েলকে ও অম্মীনাদবকে ডাকিয়া তাঁহাদিগকে কহিলেন,
আর তাঁহাদের সহিত কয়েক জন লেবীয়কে অর্থাৎ শময়িয়, নথনিয়, সবদিয়, অসাহেল, শমীরামোৎ, যিহোনাথন, অদোনিয়, টোবিয় ও টোব্অদোনীয়, এই সকল লেবীয়কে এবং তাঁহাদের সহিত ইলীশামা ও যিহোরাম, এই দুই জন যাজককে পাঠাইলেন।
আর তিনি যাজক ও লেবীয়দিগকে আনাইয়া পূর্ব্বদিকের চকে একত্র করিয়া কহিলেন,
এই সকল লোক আপনাদের ভ্রাতৃগণকে একত্র করিয়া আপনাদিগকে পবিত্র করিল, এবং সদাপ্রভুর বাক্যমতে রাজাজ্ঞানুসারে সদাপ্রভুর গৃহ শুচি করিতে আসিল।
পরে হিষ্কিয় বেদিতে হোম করিতে আজ্ঞা করিলেন; আর যখন হোম আরম্ভ হইল, তখন সদাপ্রভুর গানও আরম্ভ হইল, এবং তূরী ও ইস্রায়েল-রাজ দায়ূদের বাদ্যযন্ত্র বাজিয়া উঠিল।
পরে হিষ্কিয় রাজা ও অধ্যক্ষগণ দায়ূদের ও আসফ দর্শকের বাক্য দ্বারা সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা-গীত গান করিতে লেবীয়দিগকে আজ্ঞা করিলেন। আর তাহারা আনন্দপূর্ব্বক প্রশংসা-গীত গান করিল, এবং মস্তক নমন করিয়া প্রণিপাত করিল।
আর যিহূদাতেও ঈশ্বরের হস্ত বিদ্যমান হইল, ফলতঃ তিনি তাহাদিগকে এক চিত্ত দিয়া সদাপ্রভুর বাক্যানুসারে রাজার ও অধ্যক্ষদের আজ্ঞা পালন করিতে প্রবৃত্ত করিলেন।
আর হিষ্কিয় সে সকল রাশির বিষয়ে যাজকদিগকে ও লেবীয়দিগকে জিজ্ঞাসা করিলেন।
আর তিনি যাজকদিগকে তাহাদের নিরূপিত কার্য্যে নিযুক্ত করিলেন, এবং সদাপ্রভুর গৃহের সেবাকর্ম্ম করিতে তাহাদিগকে আশ্বাস দিলেন।
লেবীয়দের প্রধান লোক হশবিয়, শেরেবিয়, ও কদ্মীয়েলের পুত্র যেশূয়, এবং তাহাদের সম্মুখস্থ ভ্রাতৃগণ ঈশ্বরের লোক দায়ূদের আজ্ঞানুসারে দলে দলে প্রশংসা ও স্তবগান করিতে নিযুক্ত হইল।
তদবধি তাহারা বিশ্রামবারে আর আসিল না। পরে বিশ্রামবার পবিত্র করিবার জন্য আমি লেবীয়দিগকে শুচি হইতে ও দ্বার সকল রক্ষা করণার্থে আসিতে আজ্ঞা করিলাম। হে আমার ঈশ্বর, এই বিষয়েও আমাকে স্মরণ কর, এবং আপনার দয়ার মহত্ত্বানুসারে আমার প্রতি করুণা কর।
ইলিয়াশীব মহাযাজকের পুত্র যিহোয়াদার এক পুত্র হোরোণীয় সন্বল্লটের জামাতা ছিল, এই জন্য আমি আপনার নিকট হইতে তাহাকে তাড়াইয়া দিলাম।
সদাপ্রভুর পরিত্রাণের প্রত্যাশা করা, নীরবে অপেক্ষা করা, ইহাই মঙ্গল।