এই সকল লোক আপনাদের ভ্রাতৃগণকে একত্র করিয়া আপনাদিগকে পবিত্র করিল, এবং সদাপ্রভুর বাক্যমতে রাজাজ্ঞানুসারে সদাপ্রভুর গৃহ শুচি করিতে আসিল।
Cross references
কেননা ঈশ্বরের গৃহের সেবাকর্ম্মের জন্য তাহাদের পদ হারোণ-সন্তানদের অধীন; [তাহা এই এই বিষয় সম্বন্ধীয়,] প্রাঙ্গণ ও কুঠরী সকল, পবিত্র বস্তু সকলের শুচিকরণ,
বাস্তবিক যাজকগণ পবিত্র স্থান হইতে বাহির হইল, তথায় উপস্থিত যাজকেরা সকলেই আপনাদিগকে পবিত্র করিয়াছিল, তাহাদিগকে আপন আপন পালা রক্ষা করিতে হইল না;
হে লেবীয়েরা, আমার বাক্য শুন; তোমরা এখন আপনাদিগকে পবিত্র কর ও আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর গৃহ পবিত্র কর, এবং পবিত্র স্থান হইতে অশৌচ দূর করিয়া দেও।
আর যিহূদাতেও ঈশ্বরের হস্ত বিদ্যমান হইল, ফলতঃ তিনি তাহাদিগকে এক চিত্ত দিয়া সদাপ্রভুর বাক্যানুসারে রাজার ও অধ্যক্ষদের আজ্ঞা পালন করিতে প্রবৃত্ত করিলেন।
আর আমি আজ্ঞা দিয়া কুঠরী সকল শুচি করাইলাম, এবং সেই স্থানে ঈশ্বরের গৃহের পাত্র সকল, ভক্ষ্য-নৈবেদ্য ও কুন্দুরু পুনর্ব্বার আনাইলাম।