Home Bibles যিহোশূয় 24:21 · বাংলা বাইবেল
যিহোশূয় 24:21 · বাংলা বাইবেল

তখন লোকেরা যিহোশূয়কে কহিল, না, আমরা সদাপ্রভুরই সেবা করিব।

Cross references

যাত্রাপুস্তক 19:8

তাহাতে লোকেরা সকলেই এক সঙ্গে উত্তর করিয়া কহিল, সদাপ্রভু যাহা কিছু বলিয়াছেন, আমরা সমস্তই করিব। তখন মোশি সদাপ্রভুর কাছে লোকদের কথা নিবেদন করিলেন।

যাত্রাপুস্তক 20:19

আর তাহারা মোশিকে কহিল, তুমিই আমাদের সহিত কথা বল, আমরা শুনিব; কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না বলুন, পাছে আমরা মারা পড়ি।

যাত্রাপুস্তক 24:3

তখন মোশি আসিয়া লোকদিগকে সদাপ্রভুর সকল বাক্য ও সকল শাসন কহিলেন, তাহাতে সমস্ত লোক একস্বরে উত্তর করিল, সদাপ্রভু যে যে কথা কহিলেন, আমরা সমস্তই পালন করিব।

যাত্রাপুস্তক 24:7

আর তিনি নিয়মপুস্তকখানি লইয়া লোকদের কর্ণগোচরে পাঠ করিলেন; তাহাতে তাহারা কহিল, সদাপ্রভু যাহা যাহা কহিলেন, আমরা সমস্তই পালন করিব ও আজ্ঞাবহ হইব।

দ্বিতীয় বিবরণ 5:27

তুমিই নিকটে গিয়া আমাদের ঈশ্বর সদাপ্রভু যে সমস্ত কথা কহেন, তাহা শুন; আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যাহ যাহা বলিবেন, সেই সমস্ত কথা তুমি আমাদিগকে বলিও; আমরা তাহা শুনিয়া পালন করিব।

দ্বিতীয় বিবরণ 26:17

অদ্য তুমি এই অঙ্গীকার করিয়াছ যে, সদাপ্রভুই তোমার ঈশ্বর হইবেন, এবং তুমি তাঁহার পথে চলিবে, তাঁহার বিধি, তাঁহার আজ্ঞা ও তাঁহার শাসন সকল পালন করিবে, এবং তাঁহার রবে কর্ণপাত করিবে।

যিশাইয় 44:5

এক জন বলিবে, আমি সদাপ্রভুর; আর এক জন যাকোবের নামে অভিহিত হইবে; এবং আর এক জন আপন হস্তে লিখিবে ‘সদাপ্রভুর উদ্দেশে’, ও ইস্রায়েল নামে উপাধি গ্রহণ করিবে।

Interlinear

Choose Theme