Home Bibles দ্বিতীয় বিবরণ 5:27 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 5:27 · বাংলা বাইবেল

তুমিই নিকটে গিয়া আমাদের ঈশ্বর সদাপ্রভু যে সমস্ত কথা কহেন, তাহা শুন; আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যাহ যাহা বলিবেন, সেই সমস্ত কথা তুমি আমাদিগকে বলিও; আমরা তাহা শুনিয়া পালন করিব।

Cross references

যাত্রাপুস্তক 18:20

আর তাহাদিগকে বিধি ও ব্যবস্থার উপদেশ দেও, এবং তাহাদের গন্তব্য পথ ও কর্ত্তব্য কর্ম্ম জ্ঞাত কর।

যাত্রাপুস্তক 19:8

তাহাতে লোকেরা সকলেই এক সঙ্গে উত্তর করিয়া কহিল, সদাপ্রভু যাহা কিছু বলিয়াছেন, আমরা সমস্তই করিব। তখন মোশি সদাপ্রভুর কাছে লোকদের কথা নিবেদন করিলেন।

যাত্রাপুস্তক 20:18

তখন সমস্ত লোক মেঘগর্জ্জন, বিদ্যুৎ, তূরীধ্বনি ও ধূমময় পর্ব্বত দেখিল; দেখিয়া লোকেরা ত্রাসযুক্ত হইল, এবং দূরে দাঁড়াইয়া রহিল।

যাত্রাপুস্তক 20:19

আর তাহারা মোশিকে কহিল, তুমিই আমাদের সহিত কথা বল, আমরা শুনিব; কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না বলুন, পাছে আমরা মারা পড়ি।

যিরমিয় 42:5

তাহারা যিরমিয়কে কহিল, সদাপ্রভু আমাদের মধ্যে সত্য ও বিশ্বাস্য সাক্ষী হউন; আপনার ঈশ্বর সদাপ্রভু আপনার দ্বারা যে কোন কথা আমাদের কাছে বলিয়া পাঠাইবেন, তদনুসারে আমরা অবশ্য করিব।

ইব্রীয় 12:19

সেই শব্দ যাহারা শুনিয়াছিল, তাহারা প্রার্থনা করিয়াছিল, যেন তাহাদের কাছে আর কথা বলা না হয়;

Interlinear

Choose Theme