Home Bibles যিহোশূয় 23:1 · বাংলা বাইবেল
যিহোশূয় 23:1 · বাংলা বাইবেল

অনেক দিন পরে, যখন সদাপ্রভু ইস্রায়েলকে তাহাদের চারিদিকের সমস্ত শত্রু হইতে বিশ্রাম দিলেন, এবং যিহোশূয় বৃদ্ধ ও গতবয়স্ক হইলেন;

Cross references

আদিপুস্তক 25:8

পরে অব্রাহাম বৃদ্ধ ও পূর্ণায়ু হইয়া শুভ বৃদ্ধাবস্থায় প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইলেন।

দ্বিতীয় বিবরণ 31:2

আর তিনি তাহাদিগকে বলিলেন, অদ্য আমার বয়স এক শত বিংশতি বৎসর, আমি আর বাহিরে যাইতে ও ভিতরে আসিতে পারি না; এবং সদাপ্রভু আমাকে বলিয়াছেন, তুমি এই যর্দ্দন পার হইবে না।

যিহোশূয় 11:23

এইরূপে মোশির প্রতি সদাপ্রভুর সমস্ত বাক্যানুসারে যিহোশূয় সমস্ত দেশ হস্তগত করিলেন; আর যিহোশূয় প্রত্যেক বংশানুযায়ী বিভাগানুসারে তাহা অধিকার জন্য ইস্রায়েলকে দিলেন। পরে দেশে যুদ্ধবিরাম হইল।

যিহোশূয় 13:1

যিহোশূয় বৃদ্ধ ও গতবয়স্ক হইয়াছিলেন; আর সদাপ্রভু তাঁহাকে কহিলেন, তুমি বৃদ্ধ ও গতবয়স্ত হইলে; কিন্তু এখনও অধিকার করিতে বিস্তর দেশ অবশিষ্ট আছে।

যিহোশূয় 21:44

সদাপ্রভু তাহাদের পিতৃপুরুষদের কাছে কৃত আপনার সমস্ত দিব্যানুসারে চারিদিকে তাহাদিগকে বিশ্রাম দিলেন; তাহাদের সমস্ত শত্রুর মধ্যে কেহই তাহাদের সম্মুখে দাঁড়াইতে পারিল না; সদাপ্রভু তাহাদের সমস্ত শত্রুকে তাহাদের হস্তে সমর্পণ করিলেন।

যিহোশূয় 22:4

সম্প্রতি তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন প্রতিজ্ঞানুসারে তোমাদের ভ্রাতৃগণকে বিশ্রাম দিয়াছেন; অতএব এখন তোমরা আপন আপন তাম্বুতে, অর্থাৎ সদাপ্রভুর দাস মোশি যর্দ্দনের পরপারে যে দেশ তোমাদিগকে দিয়াছেন, আপনাদের সেই অধিকার দেশে ফিরিয়া যাও।

১ শমূয়েল 12:2

এখন দেখ, রাজা তোমাদের সম্মুখে গমনাগমন করিতেছেন; কিন্তু আমি বৃদ্ধ ও পক্বকেশ হইয়াছি; আর দেখ, আমার পুত্রগণ তোমাদের সহিত আছে, এবং আমি বাল্যকাল অবধি অদ্য পর্য্যন্ত তোমাদের সম্মুখে গমনাগমন করিয়া আসিতেছি।

১ রাজাবলি 1:1

দায়ূদ রাজা বৃদ্ধ ও গতবয়স্ক হইয়াছিলেন; এবং লোকেরা তাঁহার গাত্রে অনেক বস্ত্র দিলেও তাহা উষ্ণ হইত না।

১ ইতিহাস 23:25

কেননা দায়ূদ কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু আপন প্রজাদিগকে বিশ্রাম দিয়াছেন, এবং তিনি চিরকালের জন্য যিরূশালেমে বাস করেন;

১ ইতিহাস 27:1

ইস্রায়েল-সন্তানগণের সংখ্যানুসারে পিতৃকুলপতিগণ, সহস্রপতিগণ, শতপতিগণ ও কর্ম্মচারিগণ রাজার পরিচর্য্যা করিতেন; তাঁহারা নানা দলে বিভক্ত হইয়া বৎসরের সমস্ত মাসের এক এক মাসে কর্ম্মে প্রবৃত্ত ও নিবৃত্ত হইতেন; প্রত্যেক দলে চব্বিশ সহস্র লোক ছিল।

২ ইতিহাস 14:1

পরে অবিয় আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন; এবং দায়ূদ-নগরে তাঁহার কবর হইল। আর তাঁহার পুত্র আসা তাঁহার পদে রাজা হইলেন; তাঁহার সময়ে দেশ দশ বৎসর সুস্থির থাকিল।

২ ইতিহাস 14:5

আর তিনি যিহূদার সমস্ত নগরের মধ্য হইতে উচ্চস্থলী ও সূর্য্য-প্রতিমা সকল উঠাইয়া ফেলিলেন; আর তাঁহার সম্মুখে রাজ্য সুস্থির হইল।

২ ইতিহাস 20:30

এইরূপে যিহোশাফটের রাজ্য সুস্থির হইল, তাঁহার ঈশ্বর চারিদিকে তাঁহাকে বিশ্রাম দিলেন।

গীতসংহিতা 46:9

তিনি পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন; তিনি ধনু ভগ্ন করেন, বড়শা খণ্ড খণ্ড করেন, তিনি রথ সকল আগুনে পোড়াইয়া দেন।

Interlinear

Choose Theme