Home Bibles যিহোশূয় 22:12 · বাংলা বাইবেল
যিহোশূয় 22:12 · বাংলা বাইবেল

ইস্রায়েল-সন্তানগণ যখন এই কথা শুনিল, তখন ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী তাহাদের বিরুদ্ধে যুদ্ধে গমন করিতে শীলোতে একত্র হইল।

Cross references

দ্বিতীয় বিবরণ 13:15

ইহা যদি সত্য ও নিশ্চিত হয়, তবে তুমি খড়গাধারে সেই নগরের নিবাসীদিগকে আঘাত করিবে, এবং নগর ও তাহার মধ্যস্থিত পশুশুদ্ধ সকলই খড়গধারে নিঃশেষে বিনষ্ট করিবে;

যিহোশূয় 18:1

পরে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী শীলোতে সমাগত হইয়া সেই স্থানে সমাগম-তাম্বু স্থাপন করিল; দেশ তাহাদের সম্মুখে পরাজিত ছিল।

যিহোশূয় 22:15

তাঁহারা গিলিয়দ দেশে রূবেণ-সন্তানগণের, গাদ-সন্তানগণের ও মনঃশির অর্দ্ধ বংশের নিকটে আসিয়া তাহাদিগকে এই কথা কহিলেন,

যিহোশূয় 22:32

পরে ইলিয়াসর যাজকের পুত্র পীনহস ও অধ্যক্ষগণ রূবেণ-সন্তানগণের ও গাদ-সন্তানগণের নিকট হইতে, গিলিয়দ দেশ হইতে, কনান দেশে ইস্রায়েল সন্তানগণের কাছে ফিরিয়া আসিয়া তাহাদিগকে সংবাদ দিলেন।

বিচারকগণ 20:1

পরে ইস্রায়েল-সন্তানগণ সকলে বাহির হইল, দান অবধি বের্‌-শেবা পর্য্যন্ত ও গিলিয়দ দেশ সমেত সমস্ত মণ্ডলী এক মানুষের ন্যায় মিস্‌পাতে সদাপ্রভুর কাছে সমবেত হইল।

বিচারকগণ 20:2

ঈশ্বরের প্রজাদের সেই সমাজে ইস্রায়েলের সমস্ত বংশের সমস্ত জনসমাজের অধ্যক্ষ ও চারি লক্ষ খড়্‌গধারী পদাতিক উপস্থিত হইল।

প্রেরিতদের কার্য 11:2

আর যখন পিতর যিরূশালেমে আসিলেন, তখন ছিন্নত্বক্‌ লোকেরা তাঁহার সহিত বিবাদ করিয়া কহিলেন,

রোমীয় 10:2

কেননা আমি তাহাদের পক্ষে এই সাক্ষ্য দিতেছি যে, ঈশ্বরের বিষয়ে তাহাদের উদ্যোগ আছে, কিন্তু তাহা জ্ঞানানুযায়ী নয়।

গালাতীয় 4:17

তাহারা যে সযত্নে তোমাদের অন্বেষণ করিতেছে, তাহা ভাল ভাবে করে না; বরং তাহারা তোমাদিগকে বাহিরে রাখিতে চায়, যেন তোমরা সযত্নে তাহাদেরই অন্বেষণ কর।

Interlinear

Choose Theme