Home Bibles যিহোশূয় 22:11 · বাংলা বাইবেল
যিহোশূয় 22:11 · বাংলা বাইবেল

তখন ইস্রায়েল-সন্তানগণ শুনিতে পাইল, দেখ, রূবেণ-সন্তানগণ, গাদ-সন্তানগণ ও মনঃশির অর্দ্ধ বংশ কনান দেশের সম্মুখে যর্দ্দন অঞ্চলে, ইস্রায়েল-সন্তানগণের পারে, এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিয়াছে।

Cross references

লেবীয় 17:8

আর তুমি তাহাদিগকে বল, ইস্রায়েল-কুলজাত কোন ব্যক্তি কিম্বা তাহাদের মধ্যে প্রবাসকারী কোন বিদেশী লোক যদি হোম কিম্বা বলিদান করে,

দ্বিতীয় বিবরণ 12:5

কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন নাম স্থাপনার্থে তোমাদের সমস্ত বংশের মধ্যে যে স্থান মনোনীত করিবেন, তাঁহার সেই নিবাসস্থান তোমরা অন্বেষণ করিবে, ও সেই স্থানে উপস্থিত হইবে।

দ্বিতীয় বিবরণ 12:11

তৎকালে তোমাদের ঈশ্বর সদাপ্রভু আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে তোমরা আমার আদিষ্ট সমস্ত দ্রব্য, আপন আপন হোম, বলি, দশমাংশ, হস্তের উত্তোলনীয় উপহার ও সদাপ্রভুর উদ্দেশে প্রতিশ্রুত মানতের উৎকৃষ্ট দ্রব্য সকল আনিবে।

দ্বিতীয় বিবরণ 13:12

তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে যে নিবাসনগর দিবেন, তাহার কোন নগর সম্বন্ধে যদি শুনিতে পাও যে,

যিহোশূয় 2:7

ঐ লোকেরা তাহাদের পশ্চাতে যর্দ্দনের পথে পারঘাটা পর্য্যন্ত দৌড়িয়া গেল; এবং যাহারা তাহাদের পশ্চাতে দৌড়িয়া গেল, সেই লোকেরা বাহির হইবামাত্র নগর-দ্বার বন্ধ হইল।

যিহোশূয় 3:14

তখন লোকেরা যর্দ্দন পার হইবার জন্য আপন আপন তাম্বু হইতে যাত্রা করিল, আর যাজকগণ নিয়ম-সিন্দুক বহন করতঃ লোকদের অগ্রবর্ত্তী হইল।

বিচারকগণ 12:5

পরে গিলিয়দীয়েরা ইফ্রয়িমীয়দের বিরুদ্ধে যর্দ্দনের পার ঘাট সকল হস্তগত করিল; তাহাতে ইফ্রয়িমের কোন পলাতক যখন বলিত, আমাকে পার হইতে দেও, তখন গিলিয়দের লোকেরা তাহাকে জিজ্ঞাসা করিত, তুমি কি ইফ্রয়িমীয়?

যোহন 1:28

যর্দ্দনের পরপারে, বৈথনিয়াতে, যেখানে যোহন বাপ্তাইজ করিতেছিলেন, সেইখানে এই সকল ঘটিল।

যোহন 20:1

সপ্তাহের প্রথম দিন প্রত্যূষে অন্ধকার থাকিতে থাকিতে মগ্দলীনী মরিয়ম কবরের নিকটে যান, আর দেখেন, কবর হইতে পাথরখান সরান হইয়াছে।

যোহন 20:12

আর দেখিলেন, শুক্ল বস্ত্র পরিহিত দুই জন স্বর্গ-দূত যীশুর দেহ যে স্থানে রাখা হইয়াছিল, এক জন তাহার শিয়রে, অন্য জন পায়ের দিকে বসিয়া আছেন।

Interlinear

Choose Theme