লেবির সন্তান কহাতীয় গোষ্ঠীদের মধ্যবর্ত্তী হারোণ-সন্তানদের সে সকল হইল; কেননা তাহাদের নামে প্রথম গুলি উঠিল।
Cross references
কহাতের সন্তান অম্রম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল; কহাতের বয়স এক শত তেত্রিশ বৎসর হইয়াছিল। মরারির সন্তান মহলি ও মূশি;
আর অম্রম আপন পিসী যোকেবদকে বিবাহ করিলেন, আর ইনি তাঁহার জন্য হারোণকে ও মোশিকে প্রসব করিলেন। অম্রমের বয়স এক শত সাঁইত্রিশ বৎসর হইয়াছিল।
হারোণের পুত্রগণের এই এই নাম; প্রথমজাত নাদব, পরে অবীহূ, ইলীয়াসর ও ঈথামর।
আর আপন আপন গোষ্ঠী অনুসারে কহাতের সন্তানদের নাম অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
আর কহাৎ হইতে অম্রামীয় গোষ্ঠী, যিষ্হরীয় গোষ্ঠী, হিব্রোণীয় গোষ্ঠী ও উষীয়েলীয় গোষ্ঠী উৎপন্ন হইল; ইহারা কহাতীয়দের গোষ্ঠী।
তোমরা লেবির সন্তানগণের মধ্যে আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে কহাতের সন্তানগণকে,
কহাতীয় গোষ্ঠীদের নামে গুলি উঠিল; তাহাতে লেবীয়দের মধ্যে হারোণ যাজকের সন্তানগণ গুলিবাঁট দ্বারা যিহূদা বংশ, শিমিয়োনীয়দের বংশ ও বিন্যামীন বংশ হইতে তেরটী নগর পাইল।