যিহোশূয় 2:15 · বাংলা বাইবেল
পরে সে বাতায়ন দিয়া রজ্জু দ্বারা তাহাদিগকে নামাইয়া দিল, কেননা তাহার গৃহ নগরপ্রাচীরের গাত্রে ছিল, সে প্রাচীরের উপরে বাস করিত।
Cross references
যিহোশূয় 6:20
পরে লোকেরা সিংহনাদ করিল; ও [যাজকেরা] তূরী বাজাইল; আর লোকেরা তূরীধ্বনি শুনিয়া অতি উচ্চৈঃস্বরে সিংহনাদ করিয়া উঠিল, তাহাতে প্রাচীর স্বস্থানে পড়িয়া গেল; পরে লোকেরা প্রত্যেক জন সম্মুখপথে নগরে উঠিয়া গিয়া নগর হস্তগত করিল।
১ শমূয়েল 19:12
আর মীখল বাতায়ন দিয়া দায়ূদকে নামাইয়া দিলেন; তাহাতে তিনি গিয়া পলায়ন করিয়া রক্ষা পাইলেন।
প্রেরিতদের কার্য 9:25
কিন্তু তাঁহার শিষ্যগণ তাঁহাকে রাত্রে লইয়া একটী ঝুড়িতে করিয়া প্রাচীর দিয়া নামাইয়া দিল।
২ করিন্থীয় 11:33
আর একটী ঝুড়িতে করিয়া প্রাচীরস্থ বাতায়ন দিয়া আমাকে নামাইয়া দেওয়া হয়, তাই তাঁহার হাত এড়াইয়াছিলাম।