Home Bibles ☰ Books প্রেরিতদের কার্য 9:25 · বাংলা বাইবেল
প্রেরিতদের কার্য 9:25 · বাংলা বাইবেল

কিন্তু তাঁহার শিষ্যগণ তাঁহাকে রাত্রে লইয়া একটী ঝুড়িতে করিয়া প্রাচীর দিয়া নামাইয়া দিল।

Cross references

যিহোশূয় 2:15

পরে সে বাতায়ন দিয়া রজ্জু দ্বারা তাহাদিগকে নামাইয়া দিল, কেননা তাহার গৃহ নগরপ্রাচীরের গাত্রে ছিল, সে প্রাচীরের উপরে বাস করিত।

১ শমূয়েল 19:11

পরে শৌল দায়ূদের গৃহের নিকটে দূতগণকে পাঠাইলেন, যেন তাহারা তাঁহার উপরে চক্ষু রাখে, আর প্রাতঃকালে তাঁহাকে বধ করে। কিন্তু দায়ূদের স্ত্রী মীখল তাঁহাকে সংবাদ দিয়া কহিলেন, তুমি যদি এই রাত্রিতে আপন প্রাণ রক্ষা না কর, তবে কাল মারা পড়িবে।

২ করিন্থীয় 11:33

আর একটী ঝুড়িতে করিয়া প্রাচীরস্থ বাতায়ন দিয়া আমাকে নামাইয়া দেওয়া হয়, তাই তাঁহার হাত এড়াইয়াছিলাম।

Interlinear

Choose Theme