Home Bibles যিহোশূয় 19:10 · বাংলা বাইবেল
যিহোশূয় 19:10 · বাংলা বাইবেল

পরে গুলিবাঁটক্রমে তৃতীয় অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে সবূলূন-সন্তানদের নামে উঠিল; সারীদ পর্য্যন্ত তাহাদের অধিকারের সীমা হইল।

Cross references

আদিপুস্তক 35:23

যাকোবের দ্বাদশ পুত্র। লেয়ার সন্তান; যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ, এবং শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর ও সবূলূন।

আদিপুস্তক 49:13

সবূলূন সমুদ্র-তীরে বাস করিবে, তাহা পোতাশ্রয়ের তীর হইবে, সীদোন পর্য্যন্ত তাহার সীমা হইবে।

দ্বিতীয় বিবরণ 33:18

আর সবূলূনের বিষয়ে তিনি কহিলেন, সবূলূন! তুমি আপন যাত্রাতে আনন্দ কর, ইষাখর! তুমি আপন তাম্বুতে আনন্দ কর।

যিহোশূয় 18:6

তোমরা দেশটী সাত অংশ করিয়া তাহার বর্ণনা লিখিয়া আমার কাছে আনিবে; আমি এই স্থানে আমাদের ঈশ্বর সদাপ্রভুর সাক্ষাতে তোমাদের নিমিত্তে গুলিবাঁট করিব।

যিহোশূয় 18:11

আর গুলিবাঁটক্রমে এক অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে বিন্যামীন-সন্তানগণের বংশের নামে উঠিল। গুলিবাঁটে নির্দ্দিষ্ট তাহাদের সীমা যিহূদা-সন্তানগণের ও যোষেফ-সন্তানগণের মধ্যে হইল।

ইজেকিয়েল 48:26

ইষাখরের সীমার কাছে পূর্ব্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্য্যন্ত সবূলূনের এক অংশ।

Interlinear

Choose Theme