Home Bibles আদিপুস্তক 35:23 · বাংলা বাইবেল
আদিপুস্তক 35:23 · বাংলা বাইবেল

যাকোবের দ্বাদশ পুত্র। লেয়ার সন্তান; যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ, এবং শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর ও সবূলূন।

Cross references

আদিপুস্তক 29:16

লাবনের দুই কন্যা ছিলেন; জ্যেষ্ঠার নাম লেয়া ও কনিষ্ঠার নাম রাহেল।

আদিপুস্তক 29:32

আর লেয়া গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিলেন, ও তাহার নাম রূবেণ [পুত্রকে দেখ] রাখিলেন; কেননা তিনি কহিলেন, সদাপ্রভু আমার দুঃখ দেখিয়াছেন; এখন আমার স্বামী আমাকে ভাল বাসিবেন।

আদিপুস্তক 30:18

তখন লেয়া কহিলেন, আমি স্বামীকে আপন দাসী দিয়াছিলাম, তাহার বেতন ঈশ্বর আমাকে দিলেন; আর তিনি তাহার নাম ইষাখর [বেতন] রাখিলেন।

আদিপুস্তক 33:2

সকলের অগ্রে দুই দাসী ও তাহাদের সন্তানদিগকে, তৎপশ্চাৎ লেয়া ও তাঁহার সন্তানদিগকে, সকলের পশ্চাৎ রাহেল ও যোষেফকে রাখিলেন।

আদিপুস্তক 46:8

ইস্রায়েল-সন্তানগণ, যাকোব ও তাঁহার সন্তানগণ, যাঁহারা মিসরে গেলেন, তাঁহাদের নাম। যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ।

আদিপুস্তক 49:3

রূবেণ, তুমি আমার প্রথমজাত, আমার বল ও আমার শক্তির প্রথম ফল, মহিমার প্রাধান্য ও পরাক্রমের প্রাধান্য।

যাত্রাপুস্তক 1:2

—রূবেণ, শিমিয়োন, লেবি ও

গণনা 1:5

আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হইবে, তাহাদের এই এই নাম। রূবেণের পক্ষে শদেয়ূরের পুত্র ইলীষূর।

গণনা 1:20

ইস্রায়েলের প্রথমজাত যে রূবেণ, তাহার সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের মস্তক ও নাম-সংখ্যানুসারে

গণনা 2:3

পূর্ব্ব পার্শ্বে সূর্য্যোদয়ের দিকে আপন সৈন্য অনুসারে যিহূদার শিবিরের পতাকা সম্বন্ধীয় লোকেরা সন্নিবেশিত হইবে; এবং অম্মীনাদবের পুত্র নহশোন যিহূদা-সন্তানগণের অধ্যক্ষ হইবে।

গণনা 7:12

প্রথম দিবসে যিহূদা বংশজাত অম্মীনাদবের পুত্র নহশোন আপন উপহার আনিলেন।

গণনা 10:14

প্রথমে আপন সৈন্যগণের সহিত যিহূদা-সন্তানগণের শিবিরের পতাকা চলিল; অম্মীনাদবের পুত্র নহশোন তাহাদের সেনাপতি ছিলেন।

গণনা 13:4

তাঁহাদের নাম এই এই; রূবেণ বংশের মধ্যে সক্কূরের পুত্র শম্মুয়;

গণনা 26:5

রূবেণ ইস্রায়েলের প্রথমজাত। রূবেণের সন্তানগণ; হনোক হইতে হনোকীয় গোষ্ঠী; পল্লু হইতে পল্লুয়ীয় গোষ্ঠী;

গণনা 34:19

সেই ব্যক্তিদের নাম এই এই, যিহূদা বংশের যিফূন্নির পুত্র কালেব।

দ্বিতীয় বিবরণ 27:11

সেই দিবসে মোশি লোকদিগকে এই আজ্ঞা করিলেন, বলিলেন,

দ্বিতীয় বিবরণ 33:6

রূবেণ বাঁচিয়া থাকুক, তাহার মৃত্যু না হউক, তথাপি তাহার লোক অল্পসংখ্যক হউক।

যিহোশূয় 13:15

মোশি রূবেণ-সন্তানগণের বংশকে তাহাদের গোষ্ঠী অনুসারে অধিকার দিয়াছিলেন।

যিহোশূয় 15:1

পরে গুলিবাঁটক্রমে আপন আপন গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানগণের বংশের অংশ নিরূপিত হইল; ইদোমের সীমা পর্য্যন্ত, অর্থাৎ দক্ষিণ দিকে, সর্ব্ব দক্ষিণ প্রান্তে সিন প্রান্তর পর্য্যন্ত।

যিহোশূয় 19:1

আর গুলিবাঁটক্রমে দ্বিতীয় অংশ শিমিয়োনের নামে, আপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানগণের বংশের নামে উঠিল; তাহাদের অধিকার যিহূদা-সন্তানগণের অধিকারের মধ্যে হইল।

যিহোশূয় 19:10

পরে গুলিবাঁটক্রমে তৃতীয় অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে সবূলূন-সন্তানদের নামে উঠিল; সারীদ পর্য্যন্ত তাহাদের অধিকারের সীমা হইল।

যিহোশূয় 19:17

পরে গুলিবাঁটক্রমে চতুর্থ অংশ ইষাখরের নামে, আপন আপন গোষ্ঠী অনুসারে ইষাখর-সন্তানগণের নামে উঠিল।

বিচারকগণ 5:14

ইফ্রয়িম হইতে অমালেক-নিবাসীরা [আসিল]; বিন্যামীন তোমার লোকদের মধ্যে তোমার পশ্চাতে [আসিল]; মাখীর হইতে অধ্যক্ষগণ নামিলেন, সবূলূন হইতে রণ-দণ্ডধারিগণ নামিলেন।

বিচারকগণ 5:15

ইষাখরের অধ্যক্ষগণ দবোরার সঙ্গী ছিলেন, ইষাখর যেমন বারকও তেমনি, তাঁহার পশ্চাতে তাঁহারা বেগে তলভূমিতে গেলেন। রূবেণের স্রোতঃসমূহের নিকটে গুরুতর চিত্তসংঙ্কল্প হইল।

বিচারকগণ 5:18

সবূলূন-প্রজাগণ প্রাণ তুচ্ছ করিল মৃত্যু পর্য্যন্ত, নপ্তালিও করিল ক্ষেত্রের উচ্চ উচ্চ স্থানে।

রূথ 4:11

তাহাতে নগরদ্বারবর্ত্তী সমস্ত লোক ও প্রাচীনবর্গ কহিলেন, আমরা সাক্ষী হইলাম। যে স্ত্রী তোমার কুলে প্রবিষ্ট হইল, সদাপ্রভু তাহাকে রাহেল ও লেয়ার তুল্যা করুন, যে দুই জন ইস্রায়েলের কুল নির্ম্মাণ করিয়াছিলেন; আর ইফ্রাথায় তোমার ঐশ্বর্য্য ও বৈৎলেহমে তোমার সুখ্যাতি হউক।

১ ইতিহাস 12:25

শিমিয়োন-সন্তানদের মধ্যে যুদ্ধে বলবান বীর সাত সহস্র এক শত লোক।

১ ইতিহাস 27:16

ইস্রায়েলের বংশাধ্যক্ষগণ। রূবেণীয়দের কুলে অধ্যক্ষ সিখ্রির পুত্র ইলীয়েষর; শিমিয়োনীয়দের কুলে মাখার পুত্র শফটিয়;

ইজেকিয়েল 48:30

আর নগরের এই সকল পরিসর হইবে; উত্তর পার্শ্বে পরিমাণে চারি সহস্র পাঁচ শত [হস্ত]*।

প্রকাশিত বাক্য 7:7

শিমিয়োন-বংশের দ্বাদশ সহস্র; লেবি-বংশের দ্বাদশ সহস্র; ইষাখর-বংশের দ্বাদশ সহস্র;

Interlinear

Choose Theme