কারণ তোমাদের মধ্যে লেবীয়দের কোন অংশ নাই, কেননা সদাপ্রভুর যাজকত্বপদ তাহাদের অধিকার; আর গাদ ও রূবেণ, এবং মনঃশির অর্দ্ধ বংশ যর্দ্দনের পূর্ব্বপারে সদাপ্রভুর দাস মোশির দত্ত আপনাদের অধিকার পাইয়াছে।
Cross references
পরে সদাপ্রভু হারোণকে কহিলেন, তাহাদের ভূমিতে তোমার কোন অধিকার থাকিবে না, ও তাহাদের মধ্যে তোমার কোন অংশ থাকিবে না; ইস্রায়েল-সন্তানগণের মধ্যে আমিই তোমার অংশ ও অধিকার।
কিন্তু লেবীয়েরাই সমাগম-তাম্বু সম্বন্ধীয় সেবাকর্ম্ম করিবে, এবং তাহারা আপন আপন অপরাধ বহন করিবে, ইহা তোমাদের পুরুষানুক্রমিক চিরস্থায়ী বিধি; ইস্রায়েল-সন্তানগণের মধ্যে তাহারা কোন অধিকার পাইবে না।
মোশি তাহাদিগকে কহিলেন, গাদ-সন্তানগণ ও রূবেণ-সন্তানগণ, যুদ্ধের নিমিত্ত সসজ্জ প্রত্যেক জন যদি তোমাদের সহিত সদাপ্রভুর সম্মুখে যর্দ্দন পার হয়, তবে তোমাদের সম্মুখে দেশ বশীভূত হইলে পর তোমরা অধিকারার্থে তাহাদিগকে গিলিয়দ দেশ দিবে।
সেই সময়ে আমরা এই দেশ অধিকার করিলাম; অর্ণোন উপত্যকাস্থ অরোয়ের অবধি, এবং পর্ব্বতময় গিলিয়দ দেশের অর্দ্ধেক ও তথাকার নগর সকল রূবেণীয় ও গাদীয়দিগকে দিলাম।
এবং তাঁহার ও বাশনের রাজা ওগের দেশ, যর্দ্দনের পূর্ব্বপারে সূর্য্যোদয়ের দিকে ইমোরীয়দের এই দুই রাজার দেশ,
এই জন্য আপন ভ্রাতৃগণের মধ্যে লেবীয়দের কোন অংশ কিম্বা অধিকার হয় নাই; তোমার ঈশ্বর সদাপ্রভু তাহাদিগকে যাহা বলিয়াছেন, তদনুসারে সদাপ্রভুই তাহাদের অধিকার।)
লেবীয় যাজকগণ, লেবির সমস্ত বংশ, ইস্রায়েলের সহিত কোন অংশ কি অধিকার পাইবে না, তাহারা সদাপ্রভুর অগ্নিকৃত উপহার ও তাঁহার অধিকৃত বস্তু ভোগ করিবে।
সদাপ্রভুর দাস মোশি ও ইস্রায়েল-সন্তানগণ ইহাঁদিগকে আঘাত করিয়াছিলেন, এবং সদাপ্রভুর দাস মোশি সেই দেশ অধিকারার্থে রূবেণীয় ও গাদীয়দিগকে এবং মনঃশির অর্দ্ধ বংশকে দিয়াছিলেন।
মনঃশির সহিত রূবেণীয় ও গাদীয়েরা যর্দ্দনের পূর্ব্বপারে মোশির দত্ত আপন আপন অধিকার পাইয়াছিল, যেমন সদাপ্রভুর দাস মোশি তাহাদিগকে দান করিয়াছিলেন;
কেবল লেবি বংশকে মোশি কিছু অধিকার দেন নাই; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অগ্নিকৃত উপহার তাহার অধিকার, যেমন তিনি মোশিকে বলিয়াছিলেন।
অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের অবধি তাহাদের সীমা ছিল, এবং উপত্যকার মধ্যস্থিত নগর ও মেদবার নিকটস্থ সমস্ত সমভূমি;
হিষ্বোন ও সমভূমিস্থ তাহার সমস্ত নগর, দীবোন,
কিন্তু লেবির বংশকে মোশি কোন অধিকার দেন নাই; ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু তাহাদের অধিকার, যেমন তিনি তাহাদিগকে বলিয়াছিলেন।