Home Bibles দ্বিতীয় বিবরণ 3:12 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 3:12 · বাংলা বাইবেল

সেই সময়ে আমরা এই দেশ অধিকার করিলাম; অর্ণোন উপত্যকাস্থ অরোয়ের অবধি, এবং পর্ব্বতময় গিলিয়দ দেশের অর্দ্ধেক ও তথাকার নগর সকল রূবেণীয় ও গাদীয়দিগকে দিলাম।

Cross references

গণনা 32:32

আমরা সসজ্জ হইয়া সদাপ্রভুর সম্মুখে পার হইয়া কনান দেশে যাইব; আর যর্দ্দনের পূর্ব্বপারে আমাদের অধিকারে আমাদের স্বত্ব স্থির রহিল।

গণনা 32:33

পরে মোশি তাহাদিগকে, অর্থাৎ গাদ-সন্তানগণকে, রূবেণ-সন্তানগণকে ও যোষেফের পুত্র মনঃশির অর্দ্ধ বংশকে ইমোরীয়দের রাজা সীহোনের রাজ্য ও বাশনের রাজা ওগের রাজ্য, সেই দেশ, পরিসীমাশুদ্ধ তথাকার নগর সকল অর্থাৎ দেশের চতুর্দ্দিক্‌স্থ নগরসমূহ দিলেন।

দ্বিতীয় বিবরণ 2:36

অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের অবধি ও উপত্যকার মধ্যস্থিত নগর অবধি গিলিয়দ পর্য্যন্ত এক নগরও আমাদের অজেয় হইল না; আমাদের ঈশ্বর সদাপ্রভু সে সমস্ত আমাদের সম্মুখে দিলেন।

দ্বিতীয় বিবরণ 4:48

অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের অবধি সীওন পর্ব্বত অর্থাৎ হর্মোণ পর্য্যন্ত সমস্ত দেশ,

দ্বিতীয় বিবরণ 29:7

আর তোমরা যখন এই স্থানে উপস্থিত হইলে, তখন হিষ্‌বোনের রাজা সীহোন ও বাশনের রাজা ওগ আমাদের সহিত যুদ্ধ করিতে বাহির হইলে আমরা তাঁহাদিগকে আঘাত করিলাম;

যিহোশূয় 12:2

হিষ্‌বোন-নিবাসী ইমোরীরদের সীহোন রাজা; তিনি অর্ণোন উপত্যকার সীমাস্থ অরোয়ের উপত্যকার মধ্যস্থিত নগর অবধি, এবং অর্দ্ধ গিলিয়দ, অম্মোন-সন্তানদের সীমা যব্বোক নদী পর্য্যন্ত,

যিহোশূয় 13:8

মনঃশির সহিত রূবেণীয় ও গাদীয়েরা যর্দ্দনের পূর্ব্বপারে মোশির দত্ত আপন আপন অধিকার পাইয়াছিল, যেমন সদাপ্রভুর দাস মোশি তাহাদিগকে দান করিয়াছিলেন;

২ রাজাবলি 10:33

—যর্দ্দনের পূর্ব্বদিকে সমস্ত গিলিয়দ দেশ, অর্ণোন উপত্যকার নিকটস্থ অরোয়ের অবধি গাদীয়, রূবেণীয় ও মনঃশীয়দের দেশ, অর্থাৎ গিলিয়দ ও বাশন।

Interlinear

Choose Theme