Home Bibles যিহোশূয় 17:2 · বাংলা বাইবেল
যিহোশূয় 17:2 · বাংলা বাইবেল

আর [ঐ অংশ] আপন আপন গোষ্ঠী অনুসারে মনঃশির অন্য অন্য সন্তানদের হইল; তাহারা এই এই, অবীয়েষরের সন্তানগণ, হেলকের সন্তানগণ, অস্রীয়েলের সন্তানগণ, শেখমের সন্তানগণ, হেফরের সন্তানগণ ও শমীদার সন্তানগণ; ইহারা আপন আপন গোষ্ঠী অনুসারে যোষেফর পুত্র মনঃশির পুত্রসন্তান।

Cross references

গণনা 26:29

মনঃশির সন্তানগণ; মাখীর হইতে মাখীরীয় গোষ্ঠী; মাখীরের পুত্র গিলিয়দ; গিলিয়দ হইতে গিলিয়দীয় গোষ্ঠী। গিলিয়দের সন্তানগণ;

গণনা 26:30

ঈয়েষর হইতে ঈয়েষরীয় গোষ্ঠী; হেলক হইতে হেলকীয় গোষ্ঠী;

গণনা 26:32

শিমীদা হইতে শিমীদায়ীয় গোষ্ঠী; হেফর হইতে হেফরীয় গোষ্ঠী।

বিচারকগণ 6:11

পরে সদাপ্রভুর দূত আসিয়া অবীয়েষ্রীয় যোয়াশের অধিকারভুক্ত অফ্রাতে স্থিত এলা গাছের তলে বসিলেন; আর তাঁহার পুত্র গিদিয়োন দ্রাক্ষা মাড়িবার কুণ্ডে গোম মাড়িতেছিলেন, যেন মিদিয়নীয়দের হইতে তাহা লুকাইতে পারেন।

বিচারকগণ 8:2

তখন তিনি তাহাদিগকে কহিলেন, এখন তোমাদের কর্ম্মের তুল্য কোন কর্ম্ম আমি করিয়াছি? অবীয়েষরের দ্রাক্ষা চয়ন অপেক্ষা ইফ্রয়িমের পরিত্যক্ত দ্রাক্ষাফল কুড়ান কি ভাল নয়?

১ ইতিহাস 7:18

তাহার ভগিনী হম্মোলেকতের পুত্র ঈশ্‌হোদ, অবীয়েষর ও মহলা।

Interlinear

Choose Theme