Home Bibles গণনা 26:29 · বাংলা বাইবেল
গণনা 26:29 · বাংলা বাইবেল

মনঃশির সন্তানগণ; মাখীর হইতে মাখীরীয় গোষ্ঠী; মাখীরের পুত্র গিলিয়দ; গিলিয়দ হইতে গিলিয়দীয় গোষ্ঠী। গিলিয়দের সন্তানগণ;

Cross references

আদিপুস্তক 48:14

তখন ইস্রায়েল দক্ষিণ হস্ত বাড়াইয়া কনিষ্ঠ ইফ্রয়িমের মস্তকে দিলেন, এবং বাম হস্ত মনঃশির মস্তকে রাখিলেন। এ তাঁহার বিবেচনাসিদ্ধ বাহুচালন, কারণ মনঃশি প্রথমজাত।

গণনা 32:39

আর মনঃশির পুত্র মাখীরের সন্তানগণ গিলিয়দে গিয়া তাহা হস্তগত করিল, এবং সেই স্থাননিবাসী ইমোরীয়দিগকে অধিকারচ্যুত করিল।

গণনা 36:1

পরে যোষেফ-সন্তানদের গোষ্ঠী সকলের মধ্যে মনঃশির পৌত্র মাখীরের পুত্র গিলিয়দের সন্তানদের গোষ্ঠীর পিতৃকুলপতিগণ আসিয়া মোশির ও অধ্যক্ষগণের সম্মুখে, ইস্রায়েল-সন্তানদের পিতৃকুলপতিগণের সম্মুখে, কথা কহিলেন।

দ্বিতীয় বিবরণ 3:15

আর আমি মাখীরকে গিলিয়দ দিলাম।

যিহোশূয় 17:1

আর গুলিবাঁটক্রমে মনঃশি বংশের অংশ নিরূপিত হইল, সে যোষেফের জ্যেষ্ঠ পুত্র। কিন্তু গিলিয়দের পিতা, অর্থাৎ মনঃশির জ্যেষ্ঠ পুত্র মাখীর যোদ্ধা বলিয়া গিলিয়দ ও বাশন পাইয়াছিল।

বিচারকগণ 5:14

ইফ্রয়িম হইতে অমালেক-নিবাসীরা [আসিল]; বিন্যামীন তোমার লোকদের মধ্যে তোমার পশ্চাতে [আসিল]; মাখীর হইতে অধ্যক্ষগণ নামিলেন, সবূলূন হইতে রণ-দণ্ডধারিগণ নামিলেন।

১ ইতিহাস 2:21

পরে হিষ্রোণ গিলিয়দের পিতা মাখীরের কন্যার কাছে গমন করিল, ষাট বৎসর বয়সে সে তাহাকে বিবাহ করিল, তাহাতে সে স্ত্রী তাহার ঔরসে সগূবকে প্রসব করিল।

১ ইতিহাস 7:14

মনঃশির সন্তান—অস্রীয়েল; [তাঁহার স্ত্রী] ইহাকে প্রসব করিলেন। তাঁহার অরামীয়া উপপত্নী গিলিয়দের পিতা মাখীরকে প্রসব করিল;

Interlinear

Choose Theme