Home Bibles যিহোশূয় 16:3 · বাংলা বাইবেল
যিহোশূয় 16:3 · বাংলা বাইবেল

আর পশ্চিম দিকে যফ্‌লেটীয়দের সীমার দিকে নিম্নতর বৈৎ-হোরোণের সীমা পর্য্যন্ত, গেষর পর্য্যন্ত গমন করিল, এবং তাহার সীমান্তভাগ সমুদ্রে ছিল।

Cross references

গণনা 34:6

পশ্চিম সীমার জন্য মহাসমুদ্র তোমাদের পক্ষে রহিল, ইহাই তোমাদের পশ্চিম সীমা হইবে।

যিহোশূয় 10:33

তৎকালে গেষরের রাজা হোরম লাখীশের সহায়তা করিতে আসিয়াছিলেন; আর যিহোশূয় তাঁহাকে ও তাঁহার লোকদিগকে আঘাত করিলেন; তাঁহার কাহাকেও অবশিষ্ট রাখিলেন না।

যিহোশূয় 18:13

তথা হইতে ঐ সীমা লূসে, দক্ষিণদিকে লূসের অর্থাৎ বৈথেলের পার্শ্ব পর্য্যন্ত গেল; এবং নিম্নতর বৈৎ-হোরোণের দক্ষিণে স্থিত পর্ব্বত দিয়া অটারোৎ-অদ্দরের দিকে নামিয়া গেল।

১ রাজাবলি 9:15

আর শলোমন সদাপ্রভুর গৃহ, আপনার বাটী, মিল্লো, যিরূশালেমের প্রাচীর, হাৎসোর, মগিদ্দো ও গেষর গাঁথিবার জন্য আপনার কর্ম্মাধীন দাস সংগ্রহ করিয়াছিলেন, তাহার বৃত্তান্ত এই।

১ রাজাবলি 9:17

আর শলোমন গেষর ও নিম্নস্থিত বৈৎহোরোণ,

১ ইতিহাস 7:24

আর তাঁহার কন্যা শীরা উচ্চতর ও নিম্নতর বৈৎ-হোরোণ ও উষেণ-শীরা পত্তন করাইলেন।

১ ইতিহাস 7:28

ইহাদের অধিকার ও নিবাসস্থান বৈথেল ও তাহার উপনগর সকল, এবং পূর্ব্বদিকে নারণ ও পশ্চিমদিকে গেষর ও তাহার উপনগর সকল; আর শিখিম ও তাহার উপনগর সকল, ঘসা ও তাহার উপনগর সকল পর্য্যন্ত।

১ ইতিহাস 20:4

তৎপরে গেষরে পলেষ্টীয়দের সহিত যুদ্ধ হইল; তখন হূশাতীয় সিব্বখয় রফার সন্তান সিপ্পয়কে বধ করিল, আর তাহারা নত হইল।

২ ইতিহাস 8:5

আর তিনি উপরিস্থ বৈৎ-হোরোণ ও নীচস্থ বৈৎ-হোরোণ এই দুই প্রাচীরবেষ্টিত নগর প্রাচীর, দ্বার ও অর্গল দ্বারা দৃঢ় করিলেন।

Interlinear

Choose Theme