ইক্রোণ অবধি সমুদ্র পর্য্যন্ত অস্দোদের নিকটস্থ সমস্ত স্থান ও গ্রাম।
Cross references
পলেষ্টীয়েরা ঈশ্বরের সিন্দুক লইয়া এবন্-এষর হইতে অস্দোদে আনিয়াছিল।
আর অস্দোদীয়দের উপরে সদাপ্রভুর হস্ত ভারী হইল, এবং তিনি তাহাদিগকে সংহার করিলেন, অস্দোদের ও আসপাশের লোকদিগকে স্ফোটক দ্বারা আঘাত করিলেন।
আর তিনি যাত্রা করিয়া পলেষ্টিয়দের সহিত যুদ্ধ করিলেন, এবং গাতের প্রাচীর, যব্নির প্রাচীর ও অস্দোদের প্রাচীর ভাঙ্গিয়া ফেলিলেন, এবং অস্দোদ অঞ্চলে ও পলেষ্টীয়দের মধ্যে কতকগুলি নগর নির্ম্মাণ করিলেন।
আবার সেই সময়ে আমি দেখিলাম, যিহূদিগণের কেহ কেহ অস্দোদীয়া, অম্মোনীয়া ও মোয়াবীয়া স্ত্রী গ্রহণ করিয়াছে;
যে বৎসর অশূর-রাজ সর্গোনের প্রেরিত তর্ত্তন [সেনাপতি] অস্দোদে আইসেন, আর অস্দোদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহা হস্তগত করেন,
আর আমি অস্দোদ হইতে নিবাসীকে ও অস্কিলোন হইতে রাজদণ্ড-ধারীকে উচ্ছিন্ন করিব; ইক্রোণের বিপক্ষে আমার হস্ত বিস্তার করিব, আর পলেষ্টীয়দের অবশিষ্টাংশও বিনষ্ট হইবে; ইহা প্রভু সদাপ্রভু কহেন।