Cross references
মিসরের সম্মুখস্থ সীহোর নদী হইতে ইক্রোণের উত্তরসীমা পর্য্যন্ত, যাহা কনানীয়দের অধিকাররূপে গণনীয়; ঘসাতীয়, অস্দোদীয়, অস্কিলোনীয়, গাতীয় ও ইক্রোণীয়, পলেষ্টীয়দের এই পাঁচ ভূপালের দেশ,
আর সে সীমা ইক্রোণের উত্তর পার্শ্ব পর্য্যন্ত গমন করিল; পরে সে সীমা শিক্করোণ পর্য্যন্ত বিস্তৃত হইল, এবং বালা পর্ব্বত হইয়া যব্নিয়েলে গেল; ঐ সীমার অন্তভাগ সমুদ্রে ছিল।
যিৎলা, এলোন,
পরে তাহারা ঈশ্বরের সিন্দুক ইক্রোণে প্রেরণ করিল। কিন্তু ঈশ্বরের সিন্দুক ইক্রোণে উপস্থিত হইলে ইক্রোণীয়েরা ক্রন্দন করিয়া কহিল, আমাদিগকে ও আমাদের লোকদিগকে বধ করিবার জন্য উহারা আমাদের কাছে ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক আনিয়াছে।
পলেষ্টীয়েরা সদাপ্রভুর উদ্দেশে দোষার্থক উপহার বলিয়া এই এই স্বর্ণময় স্ফোটক উৎসর্গ করিয়াছিল, অস্দোদের জন্য এক, ঘসার জন্য এক, অস্কিলোনের জন্য এক, গাতের জন্য এক, ও ইক্রোণের জন্য এক,
আর আমি অস্দোদ হইতে নিবাসীকে ও অস্কিলোন হইতে রাজদণ্ড-ধারীকে উচ্ছিন্ন করিব; ইক্রোণের বিপক্ষে আমার হস্ত বিস্তার করিব, আর পলেষ্টীয়দের অবশিষ্টাংশও বিনষ্ট হইবে; ইহা প্রভু সদাপ্রভু কহেন।
কারণ ঘসা পরিত্যক্ত, ও অস্কিলোন ধ্বংসস্থান হইবে; অস্দোদের লোকেরা মধ্যাহ্নকালে তাড়িত হইবে, ও ইক্রোণ উন্মূলিত হইবে।
তাহা দেখিয়া অস্কিলোন ভয় পাইবে, ঘসাও দেখিয়া অতিশয় ব্যথিত হইবে, এবং ইক্রোণও তদ্রূপ হইবে, কেননা তাহার আশাভূমি লজ্জিত হইবে, ঘসা হইতে রাজা উচ্ছিন্ন হইবে, ও অস্কিলোনে বসতি থাকিবে না।