Cross references
আর যিরূশালেমের রাজা অদোনী-ষেদক হিব্রোণের রাজা হোহমের, যর্মুতের রাজা পিরামের, লাখীশের রাজা যাফিয়ের ও ইগ্লোনের রাজা দবীরের নিকটে দূত পাঠাইয়া এই কথা কহিলেন;
তখন সদাপ্রভু ইস্রায়েলের সাক্ষাতে তাহাদিগকে ক্ষুব্ধ করিলেন, তাহাতে তিনি গিবিয়োনে মহাসংহারে তাহাদিগকে সংহার করিয়া বৈৎহোরোণের আরোহণ-পথ দিয়া তাহাদিগকে তাড়না করিলেন, এবং অসেকা ও মক্কেদা পর্য্যন্ত তাহাদিগকে আঘাত করিলেন।
তাহারা সেইরূপ করিল, ফলতঃ যিরূশালেমের রাজা, হিব্রোণের রাজা, যর্মূতের রাজা, লাখীশের রাজা ও ইগ্লোনের রাজা, এই পাঁচ জন রাজাকে সেই গুহা হইতে বাহির করিয়া তাঁহার নিকটে আনিল।
লাখীশের এক রাজা, ইগ্লোনের এক রাজা,
অদুল্লমের এক রাজা, মক্কেদার এক রাজা,
আর পর্ব্বতময় দেশে শামীর, যত্তীর, সোখো,
পরে পলেষ্টীয়েরা যুদ্ধ করিবার জন্য সৈন্যসামন্ত সংগ্রহ করিয়া যিহূদার অধিকারস্থ সোখোতে একত্র হইল, এবং সোখোর ও অসেকার মধ্যে এফস্দম্মীমে শিবির স্থাপন করিল।
পরে দায়ূদ তথা হইতে প্রস্থান করিয়া অদুল্লম গুহাতে পলাইয়া গেলেন; আর তাঁহার ভ্রাতৃগণ ও তাঁহার সমস্ত পিতৃকুল তাহা শুনিয়া সেই স্থানে তাঁহার নিকটে নামিয়া গেল।
অরুব্বোতে বিন্-হেষদ; সোখো ও সমুদয় হেফর প্রদেশ তাঁহার অধীন ছিল।
আর তাহার যিহূদীয়া স্ত্রী গদোরের পিতা যেরদকে, সোখোর পিতা হেবরকে, ও সানোহের পিতা যিকুথীয়েলকে প্রসব করিল। উহারা ফরৌণের কন্যা বিথিয়ার সন্তান, যাহাকে মেরদ বিবাহ করিয়াছিল।
বৈৎ-সুর, সেখো, অদুল্লম, গাৎ, মারেশা, সীফ, অদোরয়িম,
সরা, অয়ালোন ও হিব্রোণ,
ঐন-রিম্মোণে, সরায় ও যম্মুতে,
হে মারেশা-নিবাসিনি, আমি পুনর্ব্বার তোমার বিরুদ্ধে এক অধিকারীকে আনিব; ইস্রায়েলের গৌরব অদুল্লম পর্য্যন্ত আসিবে।