ইয়োব 6:3 · বাংলা বাইবেল
তবে তাহা সমুদ্রের বালি হইতেও ভারী হইত, এই জন্য আমার বাক্য অসংলগ্ন হইয়া পড়ে।
Cross references
ইয়োব 23:2
আজিও আমার বিলাপ তীব্র; আমার কাতরতা হইতে আমার পীড়া ভারী।
ইয়োব 37:19
আমাদিগকে জানান, তাঁহাকে কি বলিব? কেননা আমরা অন্ধকার হেতু বাক্য বিন্যাস করিতে পারি না।
গীতসংহিতা 40:5
সদাপ্রভু, আমার ঈশ্বর, তুমিই বাহুল্যরূপে সাধন করিয়াছ, আমাদের পক্ষে তোমার আশ্চর্য্য কার্য্য সকল ও তোমার সঙ্কল্প সকল; তোমার তুল্য কেহ নাই; আমি সে সকল বলিতাম ও বর্ণনা করিতাম, কিন্তু সে সকল গণনা করা যায় না।
গীতসংহিতা 77:4
তুমি আমার চক্ষুর পাতা খোলা রাখিতেছ; আমি এত উদ্বিগ্ন যে, কথা কহিতে পারি না।
হিতোপদেশ 27:3
প্রস্তর ভারী ও বালি গুরু, কিন্তু অজ্ঞানের অসন্তোষ ঐ উভয় অপেক্ষা ভারী।
মথি 11:28
হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব।