Cross references
ইয়োব 6:2
হায় যদি আমার মনস্তাপ তৌল করা হইত, যদি আমার বিপদ তুলায় পরিমিত হইত,
ইয়োব 7:11
অতএব আমি আর মুখ বুজিয়া থাকিব না; আমি আত্মার উদ্বেগে কথা বলিব, প্রাণের তিক্ততায় বিলাপ করিব।
ইয়োব 10:1
আমার প্রাণ জীবনে ক্লান্ত হইয়াছে; আমি আপন দুঃখের কথা মুক্তকণ্ঠে বলিব, আমি প্রাণের তিক্ততায় কথা বলিব।
ইয়োব 11:6
তিনি প্রজ্ঞার গূঢ় তত্ত্ব তোমাকে জ্ঞাত করুন, কারণ বুদ্ধিকৌশল বহুবিধ; জানিও, ঈশ্বর তোমার অপরাধের অনেকটা ছাড়িয়া দেন।
গীতসংহিতা 32:4
কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল, আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়াছিল। সেলা।
গীতসংহিতা 77:2
সঙ্কটের দিনে আমি প্রভুর অন্বেষণ করিলাম; রাত্রিকালে আমার হস্ত বিস্তারিত থাকিল, সঙ্কুচিত হইল না; আমার প্রাণ প্রবোধ মানিল না।
বিলাপগাথা 3:19
স্মরণ কর আমার দুঃখ ও আমার দুর্দ্দশা নাগদানা ও বিষ।
বিলাপগাথা 3:28
সে একাকী বসুক, নীরব থাকুক, কারণ তিনি তাহার স্কন্ধে [যোঁয়ালি] রাখিয়াছেন।