Home Bibles ইয়োব 5:16 · বাংলা বাইবেল
ইয়োব 5:16 · বাংলা বাইবেল

এই কারণ-দীনহীন আশাযুক্ত হয়, অধর্ম্ম নিজ মুখ বদ্ধ করে।

Cross references

যাত্রাপুস্তক 11:7

কিন্তু সমস্ত ইস্রায়েল-সন্তানের মধ্যে মনুষ্যের কি পশুর বিরুদ্ধে একটা কুকুরও জিহ্বা দোলাইবে না, যেন আপনারা জানিতে পারেন যে, সদাপ্রভু মিস্রীয়দিগেতে ও ইস্রায়েলে প্রভেদ করেন।

১ শমূয়েল 2:8

তিনি ধূলি হইতে দীনহীনকে তুলেন, সারের ঢিবি হইতে দরিদ্রকে উঠান, কুলীনদের সঙ্গে বসাইয়া দেন, প্রতাপ-সিংহাসনের অধিকারী করেন। কেননা পৃথিবীর স্তম্ভ সকল সদাপ্রভুর; তিনি সেই সকলের উপরে জগৎ স্থাপন করিয়াছেন।

গীতসংহিতা 9:18

কারণ দরিদ্র নিয়ত বিস্মৃতিপাত্র থাকিবে না, দুঃখীদিগের আশা চিরতরে বিনষ্ট হইবে না।

গীতসংহিতা 63:11

কিন্তু রাজা ঈশ্বরে আনন্দ করিবেন; যে কেহ তাঁহাকে শপথ করে, সে শ্লাঘা করিবে; কারণ মিথ্যাবাদীদের মুখ রুদ্ধ হইবে।

গীতসংহিতা 107:42

তাহা দেখিয়া সরল লোকে আনন্দিত হয়, আর সমস্ত দুষ্টতা আপন মুখ রুদ্ধ করে।

যিশাইয় 14:32

আর এই জাতির দূতগণকে কি উত্তর দেওয়া যাইবে? সদাপ্রভু সিয়োনের ভিত্তিমূল স্থাপন করিয়াছেন; এবং তাঁহার দুঃখী প্রজাগণ তাহার মধ্যে আশ্রয় লইবে।

জখরিয় 9:12

হে আশার বন্দিগণ, তোমরা ফিরিয়া দৃঢ় দুর্গে আইস; আমি অদ্যই অঙ্গীকার করিতেছি, আমি তোমাকে দ্বিগুণ অংশ দিব।

রোমীয় 3:19

আর আমরা জানি, ব্যবস্থা যাহা কিছু বলে, তাহা ব্যবস্থার অধীন লোকদিগকে বলে; যেন প্রত্যেক মুখ বদ্ধ এবং সমস্ত জগৎ ঈশ্বরের বিচারের অধীন হয়।

Interlinear

Choose Theme