Home Bibles ইয়োব 5:15 · বাংলা বাইবেল
ইয়োব 5:15 · বাংলা বাইবেল

কিন্তু তিনি খড়্‌গ হইতে, উহাদের কবল হইতে, পরাক্রমীদের হস্ত হইতে, দরিদ্রকে নিস্তার করেন।

Cross references

ইয়োব 4:10

সিংহের গর্জ্জন ও মৃগেন্দ্রের হূঙ্কার [রুদ্ধ হয়], তরুণ কেশরিগণের দন্ত ভগ্ন হয়।

গীতসংহিতা 10:14

তুমি দেখিয়াছ, কেননা তুমি উপদ্রব ও দ্বেষের প্রতি দৃষ্টিপাত করিতেছ, যেন তাহার প্রতীকার স্বহস্তে কর; অনাথ তোমারই উপরে ভার সমর্পণ করে; তুমিই পিতৃহীনের সহায়।

গীতসংহিতা 10:17

হে সদাপ্রভু, তুমি নম্রদের আকাঙ্ক্ষা শুনিয়াছ; তুমি তাহাদের চিত্ত সুস্থির করিবে, তুমি কর্ণপাত করিবে;

গীতসংহিতা 35:10

আমার সকল অস্থি বলিবে, সদাপ্রভু, তোমার তুল্য কে? তুমিই দুঃখীকে তদপেক্ষা বলবান ব্যক্তি হইতে, দুঃখী দরিদ্রকে তাহার লুণ্ঠনকারী হইতে, উদ্ধার করিয়া থাক।

গীতসংহিতা 72:4

তিনি দুঃখী প্রজাগণের বিচার করিবেন, তিনি দরিদ্রের সন্তানদিগকে ত্রাণ করিবেন, কিন্তু উপদ্রবীকে চূর্ণ করিবেন।

গীতসংহিতা 72:12

কেননা তিনি আর্ত্তনাদকারী দরিদ্রকে, এবং দুঃখী ও নিঃসহায়কে উদ্ধার করিবেন।

গীতসংহিতা 107:41

কিন্তু দরিদ্রকে দুঃখ হইতে উচ্চে স্থাপন করেন, আর মেষপালের ন্যায় পরিবার দেন।

গীতসংহিতা 109:31

কারণ তিনি দরিদ্রের দক্ষিণে দাঁড়াইয়া থাকেন, যেন তাহার প্রাণের বিচারকদের হইতে তাহাকে ত্রাণ করেন।

গীতসংহিতা 140:12

আমি জানি, সদাপ্রভু দুঃখীর বিবাদ, ও দরিদ্রবর্গের বিচার নিষ্পন্ন করিবেন।

Interlinear

Choose Theme