তৎপশ্চাতে এক রব নাদ করে, তিনি আপন মহত্ত্বের রবে বজ্রনাদ করেন; তাঁহার রব শুনা যায়, তিনি ঐ সকল রোধ করেন না।
Cross references
তুমি নিজ মহিমার মহত্ত্বে, যাহারা তোমার বিরুদ্ধে উঠে, তাহাদিগকে নিপাত করিয়া থাক; তোমার প্রেরিত কোপাগ্নি নাড়ার ন্যায় তাহাদিগকে ভক্ষণ করে।
হে যিশুরূণ, ঈশ্বরের তুল্য কেহ নাই; তিনি তোমার সাহায্যার্থে আকাশরথে, নিজ গৌরবে গগনরথে যাতায়াত করেন।
যখন তিনি বৃষ্টির নিয়ম নিরূপণ করিলেন, বিদ্যুৎ ও মেঘগর্জ্জনের পথ স্থির করিলেন,
তিনি জলের বিন্দু সকল আকর্ষণ করেন, সেগুলি তাঁহার বাষ্প হইতে বৃষ্টিরূপে পড়ে;
তোমার কি ঈশ্বরের তুল্য বাহু আছে? তুমি কি তাঁহার ন্যায় সরবে বজ্রনাদ করিতে পার?
তিনি আপন বাণ ছাড়িলেন, তাহাদিগকে ছিন্নভিন্ন করিলেন; বহু বজ্র ছাড়িয়া তাহাদিগকে উদ্বিগ্ন করিলেন।
জলের উপরে সদাপ্রভুর রব; গৌরবান্বিত ঈশ্বর বজ্রনাদ করিতেছেন, সদাপ্রভু জলরাশির উপরে বিদ্যমান।
যিনি আদিকালীয় স্বর্গের স্বর্গ দিয়া রথারোহণে গমন করেন; দেখ, তিনি আপন রব, পরাক্রান্ত রব ছাড়েন।