Home Bibles ☰ Books ইয়োব 37:16 · বাংলা বাইবেল
ইয়োব 37:16 · বাংলা বাইবেল

আপনি কি মেঘমালার দোলন জানেন? পরম জ্ঞানীর আশ্চর্য্য ক্রিয়া সকল জানেন?

Cross references

ইয়োব 26:8

তিনি স্বীয় নিবিড় মেঘে জল বদ্ধ করেন, তথাপি জলধর তাহার ভারে বিদীর্ণ হয় না।

ইয়োব 36:4

সত্যই আমার কথা মিথ্যা নয়, জ্ঞানে সিদ্ধ এক ব্যক্তি আপনার সহবর্ত্তী।

ইয়োব 36:29

মেঘমালার বিস্তারণ কেহ কি বুঝিতে পারে? তাঁহার চন্দ্রাতপের গর্জ্জন কে বুঝে?

গীতসংহিতা 104:2

তুমি বস্ত্রের ন্যায় দীপ্তি পরিধান করিয়াছ, আকাশমণ্ডলকে চন্দ্রাতপের ন্যায় বিস্তার করিয়াছ।

গীতসংহিতা 104:24

হে সদাপ্রভু, তোমার নির্ম্মিত বস্তু কেমন বহুবিধ! তুমি প্রজ্ঞা দ্বারা সে সমস্ত নির্ম্মাণ করিয়াছ; পৃথিবী তোমার সম্পত্তিতে পরিপূর্ণ।

গীতসংহিতা 147:5

আমাদের প্রভু মহান্‌ ও অতিশয় শক্তিমান্‌; তাঁহার বুদ্ধির ইয়ত্তা নাই।

হিতোপদেশ 3:19

সদাপ্রভু প্রজ্ঞা দ্বারা পৃথিবীর মূল স্থাপন করিয়াছেন, বুদ্ধি দ্বারা আকাশমণ্ডল অটল করিয়াছেন;

যিশাইয় 40:22

তিনিই পৃথিবীর সীমাচক্রের উপরে উপবিষ্ট; তন্নিবাসিগণ ফড়িঙ্গস্বরূপ; তিনি চন্দ্রাতপের ন্যায় আকাশমণ্ডল বিস্তার করেন, বাসতাম্বুর ন্যায় তাহা টাঙ্গাইয়া দেন।

যিরমিয় 10:12

তিনি নিজ শক্তিতে পৃথিবী গঠন করিয়াছেন, নিজ জ্ঞানে জগৎ স্থাপন করিয়াছেন, নিজ বুদ্ধিতে আকাশমণ্ডল বিস্তার করিয়াছেন।

Interlinear

Choose Theme