Home Bibles ইয়োব 35:13 · বাংলা বাইবেল
ইয়োব 35:13 · বাংলা বাইবেল

বাস্তবিক ঈশ্বর অলীক কথা শুনেন না, সর্ব্বশক্তিমান্‌ তাহা নিরীক্ষণ করেন না।

Cross references

ইয়োব 22:22

তাঁহার মুখ হইতে ব্যবস্থা গ্রহণ কর, তাঁহার বাক্য হৃদয়মধ্যে রাখ।

ইয়োব 27:8

বস্তুতঃ পামর ধন সঞ্চয় করিলেও তাহার প্রত্যাশা কি? কেননা ঈশ্বর তাহার প্রাণ হরণ করিবেন।

ইয়োব 30:20

আমি তোমার কাছে আর্ত্তনাদ করি, তুমি উত্তর দেও না; আমি দাঁড়াইয়া থাকি, তুমি আমার প্রতি দৃষ্টিমাত্র করিতেছ।

গীতসংহিতা 66:18

যদি চিত্তে অধর্ম্মের প্রতি তাকাইতাম, তবে প্রভু শুনিতেন না।

গীতসংহিতা 102:17

তিনি দীনহীনদের প্রার্থনার দিকে ফিরিয়াছেন, তাহাদের প্রার্থনা তুচ্ছ করেন নাই।

হিতোপদেশ 15:8

দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ; কিন্তু সরলদের প্রার্থনা তাঁহার সন্তোষজনক।

হিতোপদেশ 15:29

সদাপ্রভু দুষ্টদের হইতে দূরে থাকেন, কিন্তু তিনি ধার্ম্মিকদের প্রার্থনা শুনেন।

হিতোপদেশ 28:9

যে ব্যবস্থা শ্রবণ হইতে আপন কর্ণ ফিরাইয়া লয়, তাহার প্রার্থনাও ঘৃণাস্পদ।

উপদেশক 5:1

তুমি ঈশ্বরের গৃহে গমন কালে তোমার চরণ সাবধানে রাখ; কারণ হীনবুদ্ধিদের ন্যায় বলিদান করা অপেক্ষা বরং শ্রবণার্থে উপস্থিত হওয়া ভাল; কেননা উহারা যে মন্দ কার্য্য করিতেছে, তাহা বুঝে না।

যিশাইয় 1:15

তোমরা অঞ্জলি প্রসারণ করিলে আমি তোমাদের হইতে আমার চক্ষু আচ্ছাদন করিব; যদ্যপি অনেক প্রার্থনা কর, তথাপি শুনিব না; তোমাদের হস্ত রক্তে পরিপূর্ণ।

যিরমিয় 11:11

অতএব সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তাহাদের প্রতি অমঙ্গল ঘটাইব, তাহারা তাহা হইতে রক্ষা পাইতে পারিবে না; তখন তাহারা আমার কাছে ক্রন্দন করিবে, কিন্তু আমি তাহাদের কথা শুনিব না।

হোশেয় 7:14

তাহারা অন্তঃকরণের সহিত আমার কাছে ক্রন্দন করে নাই, কিন্তু আপন আপন শয্যাতে হাহাকার করে; তাহারা শস্য ও দ্রাক্ষারসের জন্য একত্র হয়, ও আমাকে ছাড়িয়া বিপথগমন করে।

হোশেয় 8:2

তাহারা আমার কাছে ক্রন্দন করিয়া বলিবে, হে আমার ঈশ্বর, আমরা ইস্রায়েল, তোমাকে জানি।

আমোস 5:22

তোমরা আমার নিকটে হোম ও নৈবেদ্য উৎসর্গ করিলে আমি তাহা গ্রাহ্য করিব না, এবং তোমাদের পুষ্ট পশুর মঙ্গলার্থক বলিদানেও দৃক্‌পাত করিব না।

মথি 6:7

আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে; কেননা তাহারা মনে করে, বাক্যবাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে।

মথি 20:21

তিনি তাঁহাকে কহিলেন, তুমি কি চাও? তিনি কহিলেন, আজ্ঞা করুন, যেন আপনার রাজ্যে আমার এই দুই পুত্রের এক জন আপনার দক্ষিণ পার্শ্বে, আর এক জন বাম পার্শ্বে, বসিতে পায়।

যাকোব 4:3

যাচ্ঞা করিতেছ, তথাপি ফল পাইতেছ না; কারণ মন্দ ভাবে যাচ্ঞা করিতেছ, যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পার।

Interlinear

Choose Theme