Home Bibles ইয়োব 34:9 · বাংলা বাইবেল
ইয়োব 34:9 · বাংলা বাইবেল

কেননা তিনি বলিয়াছেন, মনুষ্যের কিছুই লাভ নাই, যখন সে ঈশ্বরের সহিত প্রণয় রাখে।

Cross references

ইয়োব 9:22

সকলই ত সমান, তাই আমি বলি, তিনি সিদ্ধ ও দুর্জ্জন উভয়কে সংহার করেন।

ইয়োব 9:30

যদ্যপি হিমজলে গাত্র মার্জ্জন করি, যদ্যপি ক্ষার দিয়া হস্ত পরিষ্কার করি,

ইয়োব 21:14

তথাপি তাহারা ঈশ্বরকে বলে, “ তুমি আমাদের নিকট হইতে দূর হও, কারণ আমরা তোমার পথ জানিতে চাহি না।

ইয়োব 21:15

সর্ব্বশক্তিমান কে যে, আমরা তাঁহার সেবা করিব? তাঁহার কাছে প্রার্থনা করিলে আমাদের কি লাভ?”

ইয়োব 21:30

বিনাশের দিন পর্য্যন্ত দুর্জ্জন রক্ষিত হয়, ক্রোধের দিন পর্য্যন্ত তাহারা উত্তীর্ণ হয়।

ইয়োব 22:3

তুমি ধার্ম্মিক হইলে কি সর্ব্বশক্তিমানের আমোদ হয়? তুমি সিদ্ধ আচরণ করিলে কি তাঁহার লাভ হয়?

ইয়োব 22:17

তাহারা ঈশ্বরকে বলিত, আমাদের নিকট হইতে দূর হও; সর্ব্বশক্তিমান্‌ আমাদের কি করিবেন?

ইয়োব 27:10

সে কি সর্ব্বশক্তিমানে আমোদ করে? নিত্য কি ঈশ্বরকে আহ্বান করে?

ইয়োব 35:3

কারণ আপনি বলিতেছেন, আমার কি উপকার? পাপ করিলে যাহা হইত, তাহা অপেক্ষা আমার কি লাভ হইবে?

গীতসংহিতা 37:4

আর সদাপ্রভুতে আমোদ কর, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন।

যিশাইয় 58:3

[আর বলে,] ‘আমরা উপবাস করিয়াছি, তুমি কেন দৃষ্টি কর না? আমরা আপন আপন প্রাণকে দুঃখ দিয়াছি, তুমি কেন তাহা জান না?’ দেখ, তোমাদের উপবাস-দিনে তোমরা সুখের চেষ্টা ও আপন আপন কর্ম্মচারীদের প্রতি দৌরাত্ম্য করিয়া থাক;

মালাখি 3:14

এবং তাঁহার রক্ষণীয়-দ্রব্য রক্ষা করাতে ও বাহিনীগণের সদাপ্রভুর সাক্ষাতে শোকবেশে গমনাগমন করাতে আমাদের লাভ কি হইল?

Interlinear

Choose Theme