প্রজ্ঞাহীনকে কেমন পরামর্শ দিলে! বুদ্ধিকৌশল কেমন প্রচুররূপে প্রকাশ করিলে!
Cross references
আমার দ্বারা কি আমার আর উপকার হইতে পারে? আমা হইতে কি বুদ্ধিকৌশল দূরীকৃত হয় নাই?
অবশ্য তোমরাই লোক! প্রজা তোমাদের সহিত মরিয়া যাইবে!
কিন্তু তোমাদের ন্যায় আমারও বুদ্ধি আছে; তোমাদের হইতে আমি নিকৃষ্ট নহি; বাস্তবিক, এরূপ কথা কে না জানে?
আহা! তোমরা একেবারে নীরব হইয়া থাক, ইহাই তোমাদের প্রজ্ঞা।
তুমি কি ঈশ্বরের গূঢ় মন্ত্রণা শুনিয়াছ? সমস্ত প্রজ্ঞা কি আত্মসাৎ করিয়াছ?
কিন্তু তোমরা সকলে এখন ফিরিয়া আইস, তোমাদের মধ্যে কাহাকেও জ্ঞানবান দেখি না।
দেখুন, আমি আপনাদের কথার অপেক্ষা করিয়াছি; আপনাদের হেতুবাদে কাণ দিয়াছি, যাবৎ আপনারা কি বলিবেন, খুঁজিতেছিলেন।
আমার বাক্য মনের সরলতা দেখাইবে, আমার ওষ্ঠাধর যাহা জানে, সরল ভাবে কহিবে।
যদি না থাকে, তবে আমার কথা শুনুন, নীরব হউন, আমি আপনাকে প্রজ্ঞা শিক্ষা দিই।
এ কে, যে জ্ঞানরহিত কথা দ্বারা মন্ত্রণাকে তিমিরাবৃত করে?
হে সমুদয় জাতি, তোমরা ইহা শ্রবণ কর; জগন্নিবাসিগণ সকলে, কর্ণপাত কর।
আমার মুখ তোমার ধর্ম্মশীলতা বর্ণনা করিবে, তোমার পরিত্রাণ সমস্ত দিন বর্ণনা করিবে, কেননা আমি তাহার সংখ্যা জানি না।
শুন, কেননা আমি উৎকৃষ্ট কথা কহিব, আমার ওষ্ঠাধরের বিকাশ ন্যায়-সঙ্গত।
কোন হিতকথা গোপন না করিয়া তোমাদিগকে সকলই জানাইতে, এবং সাধারণ্যে ও ঘরে ঘরে শিক্ষা দিতে, সঙ্কুচিত হই নাই;
কারণ আমি তোমাদিগকে ঈশ্বরের সমস্ত মন্ত্রণা জ্ঞাত করিতে সঙ্কুচিত হই নাই।