দেখুন, আমি আপনাদের কথার অপেক্ষা করিয়াছি; আপনাদের হেতুবাদে কাণ দিয়াছি, যাবৎ আপনারা কি বলিবেন, খুঁজিতেছিলেন।
Cross references
দেখ, আমরা অনুসন্ধান করিয়াছি; ইহা নিশ্চিত; তুমি ইহা শুন, আপনার জন্য জানিয়া রাখ।
লোকে আমারই বাক্য শুনিত, প্রতীক্ষা করিত, আমার পরামর্শের জন্য নীরব হইয়া থাকিত।
তাহারা যেমন বৃষ্টির, তেমনি আমার প্রতীক্ষা করিত; যেন শেষ বর্ষার জন্য মুখ বিস্তার করিত।
ইলীহূর বয়ঃক্রম অপেক্ষা তাঁহাদের সকলের বয়ঃক্রম অধিক ছিল, তাই তিনি ইয়োবের কাছে কথা কহিবার জন্য অপেক্ষা করিয়াছিলেন।
যে প্রথমে নিজ পক্ষ সমর্থন করে, তাহাকে ধার্ম্মিক বোধ হয়; কিন্তু তাহার প্রতিবাসী আসিয়া তাহার পরীক্ষা করে।
ধনী আপনার দৃষ্টিতে জ্ঞানবান, কিন্তু বুদ্ধিমান দরিদ্র তাহার পরীক্ষা করে।
শেষ কথা, উপদেশক জ্ঞানবান ছিলেন; তাই তিনি লোকদিগকে জ্ঞান শিক্ষা দিতেন, এবং মনোনিবেশ ও বিবেচনা করিতেন, অনেক প্রবাদ বিন্যাস করিতেন।