Home Bibles ☰ Books ইয়োব 23:7 · বাংলা বাইবেল
ইয়োব 23:7 · বাংলা বাইবেল

তথায় সরল লোক তাঁহার সহিত বিচার করিতে পারে, এবং আমি আপন বিচারকর্ত্তা হইতে চিরতরে উদ্ধার পাইতে পারি।

Cross references

ইয়োব 9:15

ধার্ম্মিক হইলেও আমি উত্তর করিতে পারি না, আমার প্রতিবাদীর কাছে বিনতি করিতে হয়।

ইয়োব 13:3

কিন্তু আমি সর্ব্বশক্তিমানের সহিত কথা কহিতে চাই, ঈশ্বরের সহিত বিচার করিতে বাসনা করি।

যিশাইয় 1:18

সদাপ্রভু কহিতেছেন, আইস, আমরা উত্তর প্রত্যুত্তর করি; তোমাদের পাপ সকল সিন্দূরবর্ণ হইলেও হিমের ন্যায় শুক্লবর্ণ হইবে; লাক্ষার ন্যায় রাঙ্গা হইলেও মেষলোমের ন্যায় হইবে।

যিরমিয় 3:5

তিনি কি চিরকাল ক্রোধ রাখিবেন, শেষ পর্য্যন্ত তাহা রক্ষা করিবেন?’ দেখ, তুমি মন্দ কথা বলিয়াছ, ও মন্দ কার্য্য করিয়াছ, ও তাহা সিদ্ধ করিয়াছ।

যিরমিয় 12:1

হে সদাপ্রভু, আমি যখন তোমার সহিত বিবাদ করি, তুমিই ধর্ম্মময়; তথাপি তোমার সহিত বাদানুবাদ করিব। দুষ্ট লোকদের পথ কেন কুশলযুক্ত হয়? যাহারা অতিশয় বিশ্বাসঘাতক, তাহারা কেন শান্তিতে থাকে?

রোমীয় 3:19

আর আমরা জানি, ব্যবস্থা যাহা কিছু বলে, তাহা ব্যবস্থার অধীন লোকদিগকে বলে; যেন প্রত্যেক মুখ বদ্ধ এবং সমস্ত জগৎ ঈশ্বরের বিচারের অধীন হয়।

রোমীয় 8:1

অতএব এখন, যাহারা খ্রীষ্ট যীশুতে আছে, তাহাদের প্রতি কোন দণ্ডাজ্ঞা নাই।

রোমীয় 8:33

ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর ত তাহাদিগকে ধার্ম্মিক করেন; কে দোষী করিবে?

Interlinear

Choose Theme