Home Bibles ☰ Books ইয়োব 21:33 · বাংলা বাইবেল
ইয়োব 21:33 · বাংলা বাইবেল

তলভূমির মৃত্তিকা তাহার সুখকর বোধ হইবে, তাহার পরে সকলে তাহার অনুগামী হইবে, তাহার পূর্ব্বেও অসংখ্য লোক তদ্রূপ ছিল।

Cross references

আদিপুস্তক 3:19

তুমি ঘর্ম্মাক্ত মুখে আহার করিবে, যে পর্য্যন্ত তুমি মৃত্তিকায় প্রতিগমন না করিবে; তুমি ত তাহা হইতেই গৃহীত হইয়াছ; কেননা তুমি ধূলি, এবং ধূলিতে প্রতিগমন করিবে।

ইয়োব 3:17

সেই স্থানে দুষ্টগণ আর উৎপাত করে না, সেই স্থানে শ্রান্তেরা বিশ্রাম পায়;

ইয়োব 3:22

কবর পাইতে পারিলে তাহারা আহ্লাদ করে, মহানন্দে উল্লাসিত হয়।

ইয়োব 17:16

তাহা পাতালের অর্গল পর্য্যন্ত নামিয়া যাইবে, যখন একবার ধূলায় বিশ্রাম পাওয়া যায়।

ইয়োব 24:24

তাহারা উচ্চ হয়, ক্ষণকাল গেলে তাহারা নাই, তাহারা নত হয়, অন্য সকলের ন্যায় অপনীত হয়, শস্যের শীষাগ্রের ন্যায় ছিন্ন হয়।

ইয়োব 30:23

বস্তুতঃ আমি জানি, তুমি আমাকে মৃত্যুর নিকটে লইয়া যাইতেছ; সমুদয় জীবিতের সভাগৃহে লইয়া যাইতেছ।

উপদেশক 1:4

এক পুরুষ চলিয়া যায়, আর এক পুরুষ আইসে; কিন্তু পৃথিবী নিত্যস্থায়ী।

উপদেশক 8:8

আত্মা রাখিতে আত্মার উপরে কোন মনুষ্যের কর্ত্তৃত্ব নাই, এবং মরণদিনের উপরে কর্ত্তৃত্ব কাহারও নাই, এবং [সেই] যুদ্ধে ছুটী সম্ভবে না, আর দুষ্টতা দুষ্টকে বাঁচাইবে না।

উপদেশক 12:7

আর ধূলি পূর্ব্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে; এবং আত্মা যাঁহার দান, সেই ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে।

ইব্রীয় 9:27

আর যেমন মনুষ্যের নিমিত্ত এক বার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে,

Interlinear

Choose Theme