Home Bibles ☰ Books ইয়োব 19:4 · বাংলা বাইবেল
ইয়োব 19:4 · বাংলা বাইবেল

যাহা হউক, যদি আমি ভ্রম করিয়া থাকি, তবে সেই ভ্রমের ফল আমারই।

Cross references

২ শমূয়েল 24:17

পরে দায়ূদ সেই লোকঘাতী দূতকে দেখিয়া সদাপ্রভুকে কহিলেন, দেখ, আমিই পাপ করিয়াছি, আমিই অপরাধ করিয়াছি, কিন্তু এই মেষগণ কি করিল? বিনয় করি, আমারই বিরুদ্ধে ও আমার পিতৃকুলের বিরুদ্ধে হস্ত বিস্তার কর।

ইয়োব 11:3

তোমার দর্পে কি মনুষ্যেরা নীরব থাকিবে? তুমি বিদ্রূপ করিলে কি কেহ তোমাকে লজ্জা দিবে না?

হিতোপদেশ 9:12

তুমি যদি জ্ঞানবান হও, নিজেরই মঙ্গলার্থে জ্ঞানবান হইবে, যদি নিন্দা কর, একাই তাহা বহন করিবে।

ইজেকিয়েল 18:4

দেখ, সমস্ত প্রাণ আমার; যেমন পিতার প্রাণ, তদ্রূপ সন্তানের প্রাণও আমার; যে প্রাণী পাপ করে, সেই মরিবে।

২ করিন্থীয় 5:10

কারণ আমাদের সকলকেই খ্রীষ্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য্য হউক, কি অসৎকার্য্য হউক, প্রত্যেক জন আপনার কৃত কার্য্য অনুসারে দেহ দ্বারা উপার্জ্জিত ফল পায়।

গালাতীয় 6:5

কারণ প্রত্যেক জন নিজ নিজ ভার বহন করিবে।

Interlinear

Choose Theme