Home Bibles ইয়োব 11:3 · বাংলা বাইবেল
ইয়োব 11:3 · বাংলা বাইবেল

তোমার দর্পে কি মনুষ্যেরা নীরব থাকিবে? তুমি বিদ্রূপ করিলে কি কেহ তোমাকে লজ্জা দিবে না?

Cross references

ইয়োব 12:4

আমি প্রতিবাসীর হাস্যাস্পদ হইয়াছি; ঈশ্বরকে ডাকিলে তিনি যাহাকে উত্তর দিতেন, সেই ধার্ম্মিক সিদ্ধ ব্যক্তি হাস্যাস্পদ হইয়াছে।

ইয়োব 13:4

কিন্তু তোমরা ত নিতান্ত মিথ্যাবাক্য রচক, তোমরা সকলে অকর্ম্মণ্য চিকিৎসক।

ইয়োব 13:9

তিনি তোমাদের পরীক্ষা করিলে কি মঙ্গল হইবে? মনুষ্য যেমন মনুষ্যকে ভুলায়, তেমনি তোমরা কি তাঁহাকে ভুলাইবে?

ইয়োব 15:2

জ্ঞানবান কি বায়ুবৎ জ্ঞানসহ উত্তর করিবে? সে কি পূর্ব্বীয় বায়ুতে উদর পূর্ণ করিবে?

ইয়োব 17:2

সত্য, বিদ্রূপকারিগণ আমার নিকটস্থ, তাহাদের বিরোধ আমার চক্ষুর্গোচরে আছে।

ইয়োব 21:3

আমার প্রতি সহিষ্ণুতা কর, আমিই কথা কহি; আমার কথনের পরে তুমি বিদ্রূপ করিও।

ইয়োব 24:25

যদি এরূপ না হয়, কে আমাকে মিথ্যাবাদী করিবে? কে আমার কথা নিরর্থক বলিয়া দেখাইবে?

ইয়োব 34:7

ইয়োবের সদৃশ কোন্‌ ব্যক্তি আছে? তিনি জলের ন্যায় উপহাস পান করেন,

গীতসংহিতা 35:16

পামর উপহাসকারী পিণ্ডীশূরদের ন্যায় তাহারা আমার প্রতি দন্তঘর্ষণ করিল।

গীতসংহিতা 83:16

তুমি ইহাদের মুখ লজ্জায় পরিপূর্ণ কর, যেন, হে সদাপ্রভু, ইহারা তোমার নামের অন্বেষণ করে।

যিরমিয় 15:17

আমি পরিহাসকারীদের সভাতে বসি নাই, উল্লাস করি নাই; তোমার হস্ত প্রযুক্ত একাকী বসিতাম, কেননা তুমি আমাকে ক্রোধে পূর্ণ করিয়াছ।

২ থিষলনীকীয় 3:14

আর যদি কেহ এই পত্র দ্বারা কথিত আমাদের বাক্য না মানে, তবে তাহাকে চিহ্নিত করিয়া রাখ, তাহার সংসর্গে থাকিও না,

তীত 2:8

শিক্ষাতে অবিকার্য্যতা, ধীরতা, এবং অদূষ্য নিরাময় বাক্য প্রদর্শন কর; যেন বিপক্ষ আমাদের বিষয়ে মন্দ বলিবার সূত্র না পাওয়াতে লজ্জিত হয়।

যিহূদা 1:18

তাঁহারা ত তোমাদিগকে বলিতেন, শেষকালে, উপহাসকেরা উপস্থিত হইবে, তাহারা আপন আপন ভক্তিবিরুদ্ধ অভিলাষ অনুসারে চলিবে।

Interlinear

Choose Theme