Home Bibles ☰ Books ইয়োব 16:22 · বাংলা বাইবেল
ইয়োব 16:22 · বাংলা বাইবেল

কেননা আর কয়েক বৎসর গত হইলে যে পথে গেলে ফিরিব না, সেই পথে যাইব।

Cross references

ইয়োব 7:9

মেঘ যেমন ক্ষয় পাইয়া অন্তর্হিত হয়, তেমনি যে পাতালে নামে, সে আর উঠিবে না।

ইয়োব 14:5

তাহার আয়ুর দিন নিরূপিত, তাহার মাসের সংখ্যা তোমার কাছে আছে, তুমি তাহার অলঙ্ঘনীয় সীমা স্থাপন করিয়াছ।

ইয়োব 14:10

কিন্তু মানুষ মরিলে ক্ষয় পায়; মনুষ্য প্রাণত্যাগ করিয়া কোথায় থাকে?

ইয়োব 14:14

মনুষ্য মরিয়া কি পুনর্জীবিত হইবে? আমি আপন সৈন্যবৃত্তির সমস্ত দিন প্রতীক্ষা করিব, যে পর্য্যন্ত আমার দশান্তর না হয়।

ইয়োব 17:1

আমার জীবাত্মা শেষ হইয়াছে, আমার আয়ু অবসান, কবর আমার নিমিত্ত প্রস্তুত।

উপদেশক 12:5

আবার লোকে উচ্চস্থান হইতে ভীত হইবে, ও পথে ত্রাস হইবে, কদম্ব পুষ্পিত হইবে, ফড়িঙ্গ অতি কষ্টে চলিবে, ও কামনা নিস্তেজ হইবে; কেননা মানুষ আপন নিত্যস্থায়ী নিবাসে চলিয়া যাইবে ও বিলাপকারীরা পথে পথে বেড়াইবে।

Interlinear

Choose Theme