যদিও তিনি আমাকে বধ করেন, তথাপি আমি তাঁহার অপেক্ষা করিব, কিন্তু তাঁহার সম্মুখে আপন পথের সমর্থন করিব।
Cross references
তন্তুবায়ের মাকু অপেক্ষা আমার আয়ু দ্রুতগামী, তাহা আশাবিহীন হইয়া শেষ হয়।
তুমি ত জান, আমি দুষ্ট নহি, এবং তোমার হস্ত হইতে উদ্ধারকারী কেহ নাই।
কিন্তু আমি সর্ব্বশক্তিমানের সহিত কথা কহিতে চাই, ঈশ্বরের সহিত বিচার করিতে বাসনা করি।
দেখ, আমি আমার যুক্তি বিন্যাস করিলাম; আমি জানি যে, আমি নির্দ্দোষ হইব।
তথাপি আমার হস্তে অত্যাচার নাই। আর আমার প্রার্থনা বিশুদ্ধ।
যেন তিনি ঈশ্বরের কাছে মনুষ্যের পক্ষে কথা কহেন, বন্ধুর কাছে মনুষ্য-সন্তানের পক্ষে কথা কহেন।
কিন্তু আমি জানি, আমার মুক্তিকর্ত্তা জীবিত; তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাঁড়াইবেন।
তবে আমি তাঁহার সম্মুখে আপন বিচার বিন্যাস করিব, আমি নানা হেতুবাদে আপন মুখ পূর্ণ করিব।
তথাচ তিনি আমার অবলম্বিত পথ জানেন, তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব।
আমি তোমাদিগকে ধার্ম্মিক বলি, এমন যেন না হয়; প্রাণ থাকিতে আমি আপন সিদ্ধতা ত্যাগ করিব না।
আমার তাম্বুর লোকে কি বলিত না, কোন্ ব্যক্তি উহার দত্ত মাংসে তৃপ্ত হয় নাই?
দোষগ্রাহী কি সর্ব্বশক্তিমানের সহিত বিবাদ করিবে? ঈশ্বরের সহিত বিতর্ককারী ইহার উত্তর দিউক।
দেখ, আমি অকিঞ্চন; তোমাকে কি উত্তর দিব? আমি নিজ মুখে হাত দিই।
তুমি কি সত্যই আমার বিচার অগ্রাহ্য করিবে? নিজে ধার্ম্মিক হইবার জন্য আমাকে দোষী করিবে?
যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছ, তোমার পাঁচনী ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে।
দুষ্ট লোক আপন দুষ্কার্য্যে নিপাতিত হয়, কিন্তু ধার্ম্মিক মরণকালে আশ্রয় পায়।
কেননা আমি নিশ্চয় জানি, কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল,
কারণ আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী করে, ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষা মহান্, এবং সকলই জানেন।