Home Bibles ইয়োব 12:16 · বাংলা বাইবেল
ইয়োব 12:16 · বাংলা বাইবেল

বল ও বুদ্ধিকৌশল তাঁহার, ভ্রান্ত ও ভ্রামক তাঁহার।

Cross references

১ রাজাবলি 22:22

সে কহিল, আমি গিয়া তাহার সমস্ত ভাববাদীর মুখে মিথ্যাবাদী আত্মা হইব। তখন তিনি কহিলেন, তুমি তাহাকে মুগ্ধ করিবে, কৃতকার্য্যও হইবে; যাও, সেইরূপ কর।

ইয়োব 12:13

তাঁহারই নিকটে প্রজ্ঞা ও পরাক্রম আছে, পরামর্শ ও বুদ্ধি তাঁহারই।

ইয়োব 13:7

তোমরা কি ঈশ্বরের পক্ষে অন্যায়পূর্ব্বক কথা কহিবে? তাঁহার পক্ষে কি প্রতারণাপূর্ব্বক বাক্য বলিবে?

ইয়োব 13:9

তিনি তোমাদের পরীক্ষা করিলে কি মঙ্গল হইবে? মনুষ্য যেমন মনুষ্যকে ভুলায়, তেমনি তোমরা কি তাঁহাকে ভুলাইবে?

ইয়োব 32:8

কিন্তু মানুষের মধ্যে আত্মা আছে, সর্ব্বশক্তিমানের নিঃশ্বাস তাহাদিগকে বিবেচক করে।

হিতোপদেশ 2:6

কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাঁহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়।

যিশাইয় 31:2

পরন্তু তিনিও জ্ঞানবান; তিনি অমঙ্গল ঘটাইবেন, আপন বাক্য অন্যথা করিবেন না; তিনি দুরাচারদের কুলের বিরুদ্ধে ও অধর্ম্মাচারীদের সহায়গণের বিরুদ্ধে উঠিবেন।

ইজেকিয়েল 14:9

কোন ভাববাদী যদি প্ররোচিত হইয়া কথা কহে, তবে জানিও, আমিই সদাপ্রভু সেই ভাববাদীকে প্ররোচনা করিয়াছি; আমি তাহার বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিয়া আপন প্রজা ইস্রায়েলের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব।

মথি 6:13

আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা কর।

Interlinear

Choose Theme