Home Bibles যিরমিয় 51:4 · বাংলা বাইবেল
যিরমিয় 51:4 · বাংলা বাইবেল

তাহারা কল্‌দীয়দের দেশে নিহত ও চকে খড়্‌গবিদ্ধ হইয়া পতিত হইবে।

Cross references

যিশাইয় 13:15

যে কাহারও উদ্দেশ পাওয়া যাইবে, সে অস্ত্রবিদ্ধ হইবে; ও যে কেহ ধরা পড়িবে, সে খড়্‌গে পতিত হইবে।

যিশাইয় 14:19

কিন্তু তুমি আপন কবর-স্থান হইতে দূরে নিক্ষিপ্ত, কুৎসিত পল্লবের সদৃশ, তুমি সেই নিহতদের দ্বারা আচ্ছাদিত, যাহারা খড়্‌গবিদ্ধ, যাহারা গর্ত্তের প্রস্তররাশিতে নামিয়া যায়; তুমি পদদলিত শবের তুল্য হইয়াছ।

যিরমিয় 49:26

এই জন্য সেই দিন তাহার যুবকগণ তাহার চকে পতিত, ও সমস্ত যোদ্ধা স্তব্ধীকৃত হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।

যিরমিয় 50:30

এই জন্য সেই দিন তাহার যুবকগণ তাহার চকে পতিত হইবে, ও তাহার সমস্ত যোদ্ধা স্তব্ধীকৃত হইবে, ইহা সদাপ্রভু বলেন।

যিরমিয় 50:37

তাহার ঘোটকদের উপরে, তাহার রথসমূহের উপরে ও তন্মধ্যস্থিত সমুদয় মিশ্রিত লোকের উপরে খড়্‌গ রহিয়াছে, তাহারা অবলাদিগের সমান হইবে; তাহারা সকল ধনকোষের উপরে খড়্‌গ রহিয়াছে, সে সকল লুট হইবে।

যিরমিয় 51:53

বাবিল যদ্যপি আকাশ পর্য্যন্ত উঠে, যদ্যপি আপনার বলের দুর্গ দৃঢ় করে, তথাপি আমার আজ্ঞায় লুটকারীরা তাহার কাছে যাইবে, ইহ সদাপ্রভু কহেন।

Interlinear

Choose Theme