Home Bibles যিরমিয় 46:2 · বাংলা বাইবেল
যিরমিয় 46:2 · বাংলা বাইবেল

মিসরের বিষয়। যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে বাবিল-রাজ নবূখদ্‌রিৎসর মিসর-রাজ ফরৌণ-নখোর যে সৈন্যসামন্তকে পরাজয় করিলেন, ফরাৎ নদীর তীরস্থ কর্কমীশে উপস্থিত সেই সৈন্যসামন্ত বিষয়ক কথা।

Cross references

২ রাজাবলি 23:29

তাহার সময়ে মিসর-রাজ ফরৌণ-নখো অশূর-রাজের বিরুদ্ধে ফরাৎ নদীর দিকে যাত্রা করিলেন, আর যোশিয় রাজা তাঁহার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিলেন; তাহাতে ফরৌণ-নখো তাঁহার দেখা পাইবামাত্র মগিদ্দোতে তাঁহাকে বধ করিলেন।

২ রাজাবলি 24:7

তাহার পরে মিসর-রাজ আপন দেশের বাহিরে আর আসিলেন না, কেননা মিসরের স্রোত অবধি ফরাৎ নদী পর্য্যন্ত মিসর-রাজের যত অধিকার ছিল, সে সকলই বাবিল-রাজ হরণ করিয়াছিলেন।

২ ইতিহাস 35:20

এই সকলের পরে, যোশিয় মন্দির ঠিক করিলে পর, মিসর-রাজ নখো ফরাৎ নদীর নিকটস্থ কর্কমীশের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য আসিতেছিলেন, আর যোশিয় তাঁহার বিরুদ্ধে যাত্রা করিলেন।

যিশাইয় 10:9

কল্‌নো কি কর্কমীশের তুল্য নয়? হমাৎ কি অর্পদের তুল্য নয়? শমরিয়া কি দম্মেশকের তুল্য নয়?

যিশাইয় 19:1

দেখ, সদাপ্রভু দ্রুতগামী মেঘে আরোহণ করিয়া মিসরে গমন করিতেছেন; মিসরের প্রতিমাগণ তাঁহার সাক্ষাতে কাঁপিবে, ও মিসরের হৃদয় তাহার অন্তরে দ্রব হইবে। আর আমি মিস্রীয়দিগকে মিস্রীয়দের বিরুদ্ধে উত্তেজিত করিব; তাহারা প্রত্যেকে আপন আপন ভ্রাতার ও প্রত্যেকে আপন আপন বন্ধুর সহিত,

যিশাইয় 19:19

সেই দিন মিসর দেশের মধ্যস্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি হইবে, এবং তাহার সীমার নিকটে সদাপ্রভুর উদ্দেশে এক স্তম্ভ স্থাপিত হইবে।

যিরমিয় 25:1

যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে, অর্থাৎ বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরের প্রথম বৎসরে, যিহূদার সমস্ত লোকের বিষয়ে এই বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল;

যিরমিয় 25:9

তোমরা আমার বাক্য শুন নাই, এই জন্য দেখ, আমি আদেশ পাঠাইয়া উত্তরদিক্‌স্থ সমস্ত গোষ্ঠীকে লইয়া আসিব, সদাপ্রভু কহেন, আমি আমার দাস বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরকে আনিব, ও তাহাদিগকে এই দেশের বিরুদ্ধে, এতন্নিবাসীদিগের বিরুদ্ধে ও চতুর্দ্দিক্‌স্থিত এই সমস্ত জাতির বিরুদ্ধে আনিব; এবং ইহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিব, এবং বিস্ময়ের ও শিশ শব্দের বিষয় ও চিরস্থায়ী উৎসন্ন স্থান করিব।

যিরমিয় 25:19

যেমন অদ্য হইতেছে—মিসর রাজ ফরৌণ, তাহার দাসগণ, তাহার অধ্যক্ষগণ ও তাহার সমস্ত প্রজা;

যিরমিয় 36:1

যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে এই বাক্য সদাপ্রভু হইতে যিরমিয়ের নিকটে উপস্থিত হইল,

যিরমিয় 45:1

যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে যখন নেরিয়ের পুত্র বারূক এই সমস্ত কথা যিরমিয়ের মুখে শুনিয়া পুস্তকে লিখিলেন, তখন যিরমিয় ভাববাদী তাঁহাকে এই কথা কহিলেন,

যিরমিয় 46:14

তোমরা মিসরে প্রচার কর, মিগ্‌দোলে ঘোষণা কর, এবং নোফে ও তফন্‌হেষে ঘোষণা কর, বল, তুমি উঠিয়া দাঁড়াও, আপনাকে প্রস্তুত কর, কেননা খড়্‌গ তোমার চারিদিকে গ্রাস করিয়াছে।

ইজেকিয়েল 29:1

দশম বৎসরের দশম মাসে, মাসের দ্বাদশ দিনে, সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল;

Interlinear

Choose Theme