Home Bibles ☰ Books যিরমিয় 25:1 · বাংলা বাইবেল
যিরমিয় 25:1 · বাংলা বাইবেল

যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে, অর্থাৎ বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরের প্রথম বৎসরে, যিহূদার সমস্ত লোকের বিষয়ে এই বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল;

Cross references

২ রাজাবলি 24:1

তাঁহার সময়ে বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর আসিলেন; যিহোয়াকীম তিন বৎসর যাবৎ তাঁহার দাস ছিলেন, পরে তিনি ফিরিলেন, ও তাঁহার বিদ্রোহী হইলেন।

যিরমিয় 7:1

যিরমিয়ের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল,

যিরমিয় 35:1

যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের সময়ে সদাপ্রভু হইতে এই বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল।

যিরমিয় 36:1

যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে এই বাক্য সদাপ্রভু হইতে যিরমিয়ের নিকটে উপস্থিত হইল,

যিরমিয় 46:2

মিসরের বিষয়। যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে বাবিল-রাজ নবূখদ্‌রিৎসর মিসর-রাজ ফরৌণ-নখোর যে সৈন্যসামন্তকে পরাজয় করিলেন, ফরাৎ নদীর তীরস্থ কর্কমীশে উপস্থিত সেই সৈন্যসামন্ত বিষয়ক কথা।

দানিয়েল 1:1

যিহূদা-রাজ যিহোয়াকীমের রাজত্বের তৃতীয় বৎসরে বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর যিরূশালেমে আসিয়া নগর অবরোধ করিলেন।

দানিয়েল 2:1

নবূখদ্‌নিৎসরের রাজত্বের দ্বিতীয় বৎসরে নবূখদ্‌নিৎসর স্বপ্ন দেখিলেন, আর তাঁহার আত্মা উদ্বিগ্ন হইল, ও তাঁহার নিদ্রাভঙ্গ হইল।

Interlinear

Choose Theme