Home Bibles ☰ Books যিরমিয় 38:1 · বাংলা বাইবেল
যিরমিয় 38:1 · বাংলা বাইবেল

আর মত্তনের পুত্র শফটিয়, পশ্‌হূরের পুত্র গদলিয়, শেলিমিয়ের পুত্র যিহূখল ও মল্কিয়ের পুত্র পশ্‌হূর শুনিল, যে সমস্ত লোকের নিকটে যিরমিয় এই সকল বাক্য বলিলেন, যথা,

Cross references

১ ইতিহাস 9:12

আর মল্কিয়ের প্রপৌত্র পশ্‌হূরের পৌত্র যিরোহমের পুত্র অদায়া; এবং ইম্মেরের অতিবৃদ্ধপ্রপৌত্র মশিল্লমীতের বৃদ্ধপ্রপৌত্র মশুল্লমের প্রপৌত্র যহসেরার পৌত্র অদীয়েলের পুত্র মাসয়;

এজরা 2:3

পরোশের সন্তান দুই সহস্র এক শত বাহাত্তর জন।

নেহেমিয়া 7:9

শফটিয়ের সন্তান তিন শত বাহাত্তর জন।

নেহেমিয়া 11:12

আর গৃহের কর্ম্মকারী তাহাদের ভ্রাতৃগণ আট শত বাইশ জন; এবং যিরোহমের পুত্র অদায়া; সেই যিরোহম পললিয়ের পুত্র, পললিয় অম্‌সির পুত্র, অম্‌সি সখরিয়ের পুত্র, সখরিয় পশ্‌হূরের পুত্র, পশ্‌হূর মল্কিয়ের পুত্র।

যিরমিয় 21:1

সিদিকিয় রাজা মল্কিয়ের সন্তান পশ্‌হূরকে ও মাসেয়ের পুত্র সফনিয় যাজককে যিরমিয়ের নিকটে এই কথা বলিবার জন্য প্রেরণ করিয়াছিলেন, যথা,

যিরমিয় 25:2

যিরমিয় ভাববাদী যিহূদার সমস্ত লোকের ও যিরূশালেম-নিবাসী সকলের নিকটে তাহা প্রচার করিয়া কহিলেন,

যিরমিয় 37:3

পরে সিদিকিয় রাজা শেলিমিয়ের পুত্র যিহূখলকে ও মাসেয়ের পুত্র সফনিয় যাজককে যিরমিয় ভাববাদীর নিকটে প্রেরণ করিয়া কহিলেন, বিনয় করি, আপনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে আমাদের জন্য প্রার্থনা করুন।

যিরমিয় 39:17

কিন্তু সেই দিন আমি তোমাকে উদ্ধার করিব, ইহা সদাপ্রভু কহেন, এবং তুমি যে লোকদের হইতে উদ্বিগ্ন হইয়াছ, তাহাদের হস্তে তুমি সমর্পিত হইবে না।

প্রেরিতদের কার্য 4:1

তাঁহারা লোকদের নিকটে কথা কহিতেছেন, এমন সময়ে যাজকেরা ও ধর্ম্মধামের সেনাপতি এবং সদ্দূকীরা হঠাৎ তাঁহাদের নিকটে আসিয়া উপস্থিত হইল,

প্রেরিতদের কার্য 4:6

এবং হানন মহাযাজক, কায়াফা, যোহন, আলেক্‌সান্দর, আর মহাযাজকের আত্মীয় স্বজন সকলে উপস্থিত ছিলেন।

প্রেরিতদের কার্য 5:28

আমরা তোমাদিগকে এই নামে উপদেশ দিতে দৃঢ়রূপে নিষেধ করিয়াছিলাম; তথাপি দেখ, তোমরা আপনাদের উপদেশে যিরূশালেম পরিপূর্ণ করিয়াছ, এবং সেই ব্যক্তির রক্ত আমাদের উপরে বর্ত্তাইতে মনস্থ করিতেছ।

Interlinear

Choose Theme