Home Bibles যিরমিয় 20:16 · বাংলা বাইবেল
যিরমিয় 20:16 · বাংলা বাইবেল

সদাপ্রভু ক্ষমা না করিয়া যে সকল নগর উৎসন্ন করিয়াছিলেন, ঐ ব্যক্তি সেই সকল নগরের ন্যায় হউক; সে প্রাতঃকালে ক্রন্দন ও মধ্যাহ্নকালে চীৎকার শুনুক।

Cross references

আদিপুস্তক 19:24

এমন সময়ে সদাপ্রভু আপনার নিকট হইতে, গগন হইতে, সদোমের ও ঘমোরার উপরে গন্ধক ও অগ্নি বর্ষাইয়া সেই সমুদয় নগর,

আদিপুস্তক 19:25

সমস্ত অঞ্চল নগরনিবাসী সকল লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাটন করিলেন।

দ্বিতীয় বিবরণ 29:22

আর সদাপ্রভু সেই দেশের উপরে যে সকল আঘাত ও রোগ আনিবেন, তাহা যখন ভাবী বংশ, তোমাদের পরে উৎপন্ন তোমাদের সন্তানগণ, এবং দূরদেশ হইতে আগত বিদেশী দেখিবে;

দ্বিতীয় বিবরণ 29:23

ফলতঃ সদাপ্রভু আপন ক্রোধে ও রোষে যে সদোম, ঘমোরা, অদ্‌মা ও সবোয়িম নগর উৎসন্ন করিয়াছিলেন, তাহার মত এই দেশের সমস্ত ভূমি গন্ধক, লবণ ও দহনে পরিপূর্ণ হইয়াছে, তাহাতে কিছুই বুনা যায় না, ও তাহা ফল উৎপন্ন করে না, ও তাহাতে কোন তৃণ হয় না, এ সকল যখন দেখিবে; তখন তাহারা বলিবে, এমন কি,

যিরমিয় 4:19

‘হায় আমার অন্ত্র! হায় আমার অন্ত্র! আমি হৃদয়ে ব্যথিত; আমার হৃদয় ধুক্‌ ধুক্‌ করিতেছে; আমি নীরব থাকিতে পারি না; কেননা হে আমার প্রাণ, তুমি তূরীর রব ও যুদ্ধের সিংহনাদ শুনিয়াছ।

যিরমিয় 18:8

তখন আমি যে জাতির বিষয়ে কথা বলিয়াছি, তাহারা যদি আপন দুষ্টতা হইতে ফিরে, তবে তাহাদের যে অমঙ্গল করিতে আমার মনস্থ ছিল, তাহা হইতে আমি ক্ষান্ত হইব।

যিরমিয় 18:22

তুমি তাহাদের প্রতি অকস্মাৎ সৈন্যদল উপস্থিত করিলে তাহাদের গৃহ সকল হইতে ক্রন্দনের রব শুনা যাউক; কেননা তাহারা আমাকে ধরিবার জন্য গর্ত্ত খনন করিয়াছে, ও আমার পায়ের জন্য গোপনে ফাঁদ পাতিয়াছে।

যিরমিয় 26:13

অতএব এখন তোমরা আপন আপন পথ ও ক্রিয়া শুদ্ধ কর, আপনাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান কর; তাহা হইলে সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে যে অমঙ্গলের কথা কহিয়াছেন, তাহা করিতে ক্ষান্ত হইবেন।

যিরমিয় 48:3

হোরোণয়িম হইতে ক্রন্দনের শব্দ, ধ্বংস ও মহাবিনাশ।

ইজেকিয়েল 21:22

তাহার দক্ষিণদিকে মন্ত্র উঠিল, ‘যিরূশালেম,’ [সেই স্থানে] প্রাচীরভেদক যন্ত্র স্থাপন করিতে, বধের আজ্ঞা দিতে, উচ্চৈঃস্বরে সিংহনাদ করিতে, নগরদ্বার সকলের বিরুদ্ধে প্রাচীরভেদক যন্ত্র স্থাপন করিতে, জাঙ্গাল বাঁধিতে ও উচ্চ গৃহ প্রস্তুত করিতে হইবে।

হোশেয় 10:14

এই নিমিত্ত তোমার লোকবৃন্দের বিরুদ্ধে কোলাহল উঠিবে; তোমার দৃঢ় দুর্গ সকলের সর্ব্বনাশ হইবে; যেমন যুদ্ধের দিনে শল্‌মন বৈৎ-অর্ব্বেলের সর্ব্বনাশ করিয়াছিল; মাতাকে ও বালকগণকে আছাড় মারিয়া খণ্ড খণ্ড করা হইয়াছিল।

হোশেয় 11:8

হে ইফ্রয়িম, আমি কিরূপে তোমাকে ত্যাগ করিব? হে ইস্রায়েল, কিরূপে তোমাকে পরহস্তে সমর্পণ করিব? কিরূপে তোমাকে অদ্‌মার তুল্য করিব? কিরূপে তোমাকে সবোয়িমের ন্যায় রাখিব? আমার মধ্যে অন্তঃকরণ ব্যাকুল হইতেছে, আমার করুণাসমষ্টি একসঙ্গে প্রজ্বলিত হইতেছে।

আমোস 1:14

অতএব আমি রব্বার প্রাচীরে অগ্নি জ্বালাইব, তাহা তাহার অট্টালিকা সকল গ্রাস করিবে, যুদ্ধের দিনে সিংহনাদ হইবে, ঘূর্ণ্যবায়ুর দিনে প্রচণ্ড ঝটিকা হইবে;

আমোস 2:2

অতএব আমি মোয়াবের উপরে অগ্নি নিক্ষেপ করিব, তাহা করিয়োতের অট্টালিকা সকল গ্রাস করিবে, এবং কোলাহল, সিংহনাদ ও তূরীধ্বনি সহকারে মোয়াব প্রাণত্যাগ করিবে;

আমোস 4:11

ইহা সদাপ্রভু বলেন। আমি তোমাদের কতক [স্থান] উৎপাটন করিলাম, যেমন ঈশ্বর সদোম ও ঘমোরা উৎপাটন করিয়াছিলেন, তাহাতে তোমরা দাহ হইতে উদ্ধৃত অর্দ্ধদগ্ধ কাষ্ঠের ন্যায় হইলে; তথাপি তোমরা আমার কাছে ফিরিয়া আসিলে না,

যোনা 3:4

পরে যোনা নগরে প্রবেশ করিতে আরম্ভ করিয়া এক দিনের পথ গেলেন, এবং ঘোষণা করিলেন, বলিলেন, ‘আর চল্লিশ দিন গত হইলে নীনবী উৎপাটিত হইবে।’

যোনা 3:9

হয় ত, ঈশ্বর ক্ষান্ত হইবেন, অনুশোচনা করিবেন, ও আপন প্রজ্বলিত ক্রোধ হইতে নিবৃত্ত হইবেন, তাহাতে আমরা বিনষ্ট হইব না।

যোনা 4:2

তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনতি করি, আমি স্বদেশে থাকিতে কি ইহাই বলি নাই? সেই জন্য ত্বরা করিয়া তর্শীশে পলাইতে গিয়াছিলাম; কেননা আমি জানিতাম, তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর, ক্রোধে ধীর ও দয়াতে মহান্‌, এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনকারী।

সফনিয় 1:16

তূরীধ্বনির ও রণনাদের দিন; তাহা প্রাচীরবেষ্টিত নগর ও উচ্চ দুর্গ সকলের বিপক্ষ।

সফনিয় 2:9

এই জন্য বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, আমার জীবনের দিব্য, মোয়াব অবশ্য সদোমের তুল্য, এবং অম্মোন-সন্তানেরা ঘমোরার তুল্য হইবে, বিছুটির আশ্রয়, লবণের কূপ ও নিত্য ধ্বংসস্থান হইবে; আমার প্রজাগণের অবশিষ্টাংশ তাহাদের সম্পত্তি লুট করিবে, ও আমার জাতির অবশিষ্ট লোকেরা তাহাদের অধিকার পাইবে।

লূক 17:29

কিন্তু যে দিন লোট সদোম হইতে বাহির হইলেন, সেই দিন আকাশ হইতে অগ্নি ও গন্ধক বর্ষিয়া সকলকে বিনষ্ট করিল—

২ পিতর 2:6

আর সদোম ও ঘমোরা নগর ভস্মীভূত করিয়া উৎপাটনরূপ দণ্ড দিলেন, যাহারা ভক্তিবিরুদ্ধ আচরণ করিবে, তাহাদের দৃষ্টান্তস্বরূপ করিলেন;

যিহূদা 1:7

সেই প্রকার সদোম ও ঘমোরা এবং তন্নিকটস্থ নগর সকল ইহাদের ন্যায় নিতান্ত বেশ্যাগামী এবং বিজাতীয় মাংসের চেষ্টায় বিপথগামী হইয়া, অনন্ত অগ্নির দণ্ড ভোগ করতঃ দৃষ্টান্তরূপে প্রত্যক্ষ রহিয়াছে।

Interlinear

Choose Theme