Home Bibles যিরমিয় 48:3 · বাংলা বাইবেল
যিরমিয় 48:3 · বাংলা বাইবেল

হোরোণয়িম হইতে ক্রন্দনের শব্দ, ধ্বংস ও মহাবিনাশ।

Cross references

যিশাইয় 15:2

সে রোদন করিবার জন্য বায়িতে ও দীবনে, উচ্চস্থলীতে, গিয়াছে; নবোর উপরে ও মেদবার উপরে মোয়াব হাহাকার করিতেছে, তাহাদের সকলের মস্তক মুণ্ডন হইয়াছে, প্রতিজনের দাড়ি কাটা গিয়াছে।

যিশাইয় 15:5

মোয়াবের জন্য আমার হৃদয় ক্রন্দন করিতেছে; তাহার পলাতকেরা সোয়র পর্য্যন্ত, ইগ্লৎ-শলিশীয়ায় যাইতেছে; তাহারা রোদন করিতে করিতে লূহীতের আরোহণ-পথ দিয়া উঠিতেছে, হোরোণয়িমের পথে বিনাশসূচক আর্ত্তনাদ করিতেছে।

যিশাইয় 15:8

আহা, ক্রন্দনরব মোয়াবের পরিসীমা বেষ্টন করিয়াছে; তাহার হাহাকার ইগ্লয়িম পর্য্যন্ত, তাহার হাহাকার বের্‌-এলীম পর্য্যন্ত শুনা যাইতেছে।

যিশাইয় 16:7

তজ্জন্য মোয়াবের নিমিত্ত মোয়াব হাহাকার করিবে, তাহার সমস্ত লোক হাহাকার করিবে; তোমরা কীর্‌হরেসেতের দ্রাক্ষাপিষ্টকের নিমিত্ত কাকূক্তি করিবে, নিতান্ত ক্ষুণ্ণ হইবে।

যিশাইয় 22:4

এই নিমিত্ত আমি বলিলাম, আমাকে ছাড়িয়া অন্য দিকে দৃষ্টিপাত কর, আমি তীব্র রোদন করিব; আমার জাতিরূপ কন্যার সর্ব্বনাশ বিষয়ে আমাকে সান্ত্বনা করিতে চেষ্টা করিও না।

যিরমিয় 4:20

ধ্বংসের উপরে ধ্বংস প্রচারিত হইতেছে, ফলে, সমুদয় দেশ উচ্ছিন্ন হইতেছে; হঠাৎ আমার তাম্বু সকল, নিমেষ কাল মধ্যে আমার যবনিকা সকল উচ্ছিন্ন হইল।

যিরমিয় 47:2

সদাপ্রভু এই কথা কহেন, দেখ, উত্তরদিক্‌ হইতে জল উথলিয়া আসিতেছে, তাহা প্লাবনকারী বন্যা হইয়া উঠিবে, দেশ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু, নগর ও তন্নিবাসীদিগকে, আপ্লাবিত করিবে, তাহাতে লোকেরা ক্রন্দন করিবে, দেশনিবাসীরা সকলে হাহাকার করিবে।

যিরমিয় 48:5

লূহীতের আরোহণ-পথে লোকে রোদন করিতে করিতে উঠিতেছে; কেননা হোরোণয়িমের অবরোহণ-পথে বিনাশের জন্য সঙ্কটের ক্রন্দন শুনা যাইতেছে।

যিরমিয় 48:34

হিশ্‌বোন অবধি ইলিয়ালী পর্য্যন্ত চীৎকার উঠিতেছে, তাহার শব্দ যহস পর্য্যন্ত ব্যাপিতেছে; সোয়র অবধি হোরোণয়িম পর্য্যন্ত, ইগ্লৎ-শলিশীয়া পর্য্যন্ত, [শব্দ যাইতেছে], কেননা নিম্রীমস্থ জলসমূহও মরুস্থান হইল।

Interlinear

Choose Theme