Home Bibles যিরমিয় 19:1 · বাংলা বাইবেল
যিরমিয় 19:1 · বাংলা বাইবেল

সদাপ্রভু এই কথা কহেন, তুমি যাও, কুম্ভকারের এক ঘট ক্রয় কর, এবং প্রজাদের কতিপয় প্রাচীন লোক ও যাজকদের কতিপয় প্রাচীন লোক [সঙ্গে করিয়া লও]।

Cross references

গণনা 11:16

তখন সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি যাহাদিগকে লোকদের প্রাচীন ও অধ্যক্ষ বলিয়া জান, ইস্রায়েলের এমন সত্তর জন প্রাচীন লোককে আমার কাছে সংগ্রহ কর; তাহাদিগকে সমাগম-তাম্বুর নিকটে আন; তাহারা তোমার সহিত সেই স্থানে দাঁড়াইবে।

২ রাজাবলি 19:2

আর রাজবাটীর অধ্যক্ষ ইলীয়াকীমকে ও শিব্‌ন লেখককে এবং যাজকদের প্রাচীনবর্গকে চট পরিধান করাইয়া আমোসের পুত্র যিশাইয় ভাববাদীর নিকটে পাঠাইয়া দিলেন।

১ ইতিহাস 24:4

তাহাতে জানা গেল, পুরুষদের সংখ্যাতে ঈথামরের সন্তানগণ অপেক্ষা ইলিয়াসরের সন্তানগণের মধ্যে প্রধান লোক অনেক, আর তাহাদিগকে এইরূপ বিভাগ করা হইল; ইলিয়াসরের সন্তানগণের মধ্যে ষোল জন পিতৃকুলপতি, ও ঈথামরের সন্তানগণের মধ্যে আট জন পিতৃকুলপতি হইল।

যিশাইয় 30:14

আর যেমন কুম্ভকারের পাত্র ভাঙ্গা যায়, তেমনি তিনি তাহা ভাঙ্গিয়া ফেলিবেন, চূর্ণ করিবেন, মমতা করিবেন না; তাহাতে চুলা হইতে অগ্নি তুলিতে কিম্বা কূপ হইতে জল তুলিতে একখানা খোলাও পাওয়া যাইবে না।

যিরমিয় 13:1

সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, তুমি যাও, মসীনা-সূতার এক পটিকা ক্রয় কর, ও তাহা কটিদেশে বাঁধ, তাহা জলে দিও না।

যিরমিয় 18:2

তুমি উঠিয়া কুম্ভকারের বাটীতে নামিয়া যাও, সেখানে আমি তোমাকে আমার বাক্য শুনাইব।

যিরমিয় 19:10

পরে তুমি আপনার সঙ্গী পুরুষদের সাক্ষাতে সেই ঘট ভাঙ্গিয়া ফেলিবে,

যিরমিয় 26:17

তখন দেশের প্রাচীনবর্গের মধ্যে কয়েক জন উঠিয়া লোকদের সমস্ত সমাজকে কহিলেন, যিহূদা-রাজ হিষ্কিয়ের সময়ে মোরেষ্টীয় মীখা ভাববাণী বলিতেন;

যিরমিয় 32:14

বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তুমি এই মুদ্রাঙ্কিত ও খোলা দুইখানা ক্রয়পত্র লইয়া এক মৃত্তিকার পাত্রে রাখ, যেন অনেক দিন থাকে।

বিলাপগাথা 4:2

হায়, বহুমূল্য সিয়োন-পুত্রগণ, যাহারা নির্ম্মল কাঞ্চনের তুল্য, তাহারা মৃন্ময় ভাণ্ডের ন্যায়, কুম্ভকারের হস্তকৃত বস্তুর ন্যায় গণিত হইয়াছে!

ইজেকিয়েল 5:1

আর, হে মনুষ্য-সন্তান, তুমি একখানা তীক্ষ্ণ অস্ত্র লইয়া অর্থাৎ নাপিতের ক্ষুর লইয়া, আপন মস্তক ও দাড়ি ক্ষৌরি করিবে; পরে নিক্তি লইয়া সেই কেশ সকল ভাগ ভাগ করিবে।

ইজেকিয়েল 8:11

আর তাহাদের সম্মুখে ইস্রায়েল কুলের প্রাচীনবর্গের সত্তর জন পুরুষ দণ্ডায়মান, এবং তাহাদের মধ্যস্থানে শাফনের পুত্র যাসনিয় দণ্ডায়মান, আর প্রত্যেকের হস্তে এক এক ধূনাচি; আর ধূপমেঘের সৌরভ ঊর্দ্ধে উঠিতেছে।

ইজেকিয়েল 9:6

বৃদ্ধ, যুবক, কুমারী, শিশু ও স্ত্রীলোকদিগকে নিঃশেষে বধ কর, কিন্তু যাহাদের কলাপে চিহ্নটী দেখা যায়, তাহাদের কাহারও নিকটে যাইও না; আর আমার ধর্ম্মধাম অবধি আরম্ভ কর। তাহাতে তাহারা গৃহের সম্মুখস্থিত প্রাচীনগণ অবধি আরম্ভ করিল।

মথি 26:3

তখন প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ কায়াফা নামক মহাযাজকের প্রাঙ্গণে একত্র হইল;

মথি 27:1

প্রভাত হইলে প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীনবর্গ সকলে যীশুকে বধ করিবার নিমিত্ত তাঁহার বিপক্ষে মন্ত্রণা করিল;

মথি 27:41

আর সেইরূপ প্রধান যাজকেরা অধ্যাপকগণের ও প্রাচীনবর্গের সহিত বিদ্রূপ করিয়া কহিল,

প্রেরিতদের কার্য 4:5

পরদিবসে লোকদের অধ্যক্ষেরা, প্রাচীনবর্গ ও অধ্যাপকগণ যিরূশালেমে একত্র হইলেন,

২ করিন্থীয় 4:7

কিন্তু এই ধন মৃন্ময় পাত্রে করিয়া আমরা ধারণ করিতেছি, যেন পরাক্রমের উৎকর্ষ ঈশ্বরের হয়, আমাদের হইতে নয়।

Interlinear

Choose Theme