তাহাতে জানা গেল, পুরুষদের সংখ্যাতে ঈথামরের সন্তানগণ অপেক্ষা ইলিয়াসরের সন্তানগণের মধ্যে প্রধান লোক অনেক, আর তাহাদিগকে এইরূপ বিভাগ করা হইল; ইলিয়াসরের সন্তানগণের মধ্যে ষোল জন পিতৃকুলপতি, ও ঈথামরের সন্তানগণের মধ্যে আট জন পিতৃকুলপতি হইল।
Cross references
লোকদের মধ্যে আমার পক্ষে অন্তর্জ্বালা প্রকাশ করাতে হারোণ যাজকের পৌত্র ইলিয়াসরের পুত্র পীনহস ইস্রায়েল-সন্তানগণ হইতে আমার ক্রোধ নিবৃত্ত করিল; এই জন্য আমি অন্তর্জ্বালায় ইস্রায়েল-সন্তানগণকে সংহার করিলাম না।
মরারির সন্তানগণের মধ্যে অসায় অধ্যক্ষ, আর তাঁহার ভ্রাতৃগণ দুই শত কুড়ি জন;
এই সকলে আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান, বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যাহারা নাম ও মস্তকানুসারে গণিত হইল, সদাপ্রভুর গৃহের সেবাকর্ম্ম করিত, ইহারা তাহাদের পিতৃকুলপতি।
পরে শলোমন সমস্ত ইস্রায়েলের অর্থাৎ সহস্রপতিদের, শতপতিদের, বিচারকর্ত্তাদের ও সমস্ত ইস্রায়েলের যাবতীয় অধ্যক্ষের—কুলপতিদিগের—সহিত কথা কহিলেন।
যোয়াকীমের সময়ে ইহারা পিতৃকুলপতি যাজক ছিল। সরায়ের কুলে মরায়, যিরমিয়ের কুলে হনানিয়;