পরে দ্বিতীয় বার সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হইল, তিনি বলিলেন, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, ধূমযুক্ত একটী হাঁড়ি দেখিতেছি; তাহার মুখ উত্তর দিক্ হইতে [হেলিয়া আছে।]
Cross references
আর ফরৌণের নিকটে দুই বার স্বপ্ন দেখাইবার ভাব এই; ঈশ্বর ইহা স্থির করিয়াছেন, এবং ঈশ্বর ইহা শীঘ্র ঘটাইবেন।
তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি, তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি, সে বিষয়ে সিদ্ধার্থ হইবে।
তখন সদাপ্রভু আমাকে বলিলেন যিরমিয়, তুমি কি দেখিতেছ? আমি কহিলাম, ডুমুরফল; উত্তম ফল অতি উত্তম, এবং মন্দ ফল অতি মন্দ, এমন মন্দ যে খাওয়া যায় না।
ইহারাই বলে, গৃহ সকল গাঁথিবার সময় সন্নিকট হয় নাই; এই [নগর] হাঁড়ি, ও আমার মাংস।
এই কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের যে নিহত লোকদিগকে তোমরা নগরের মধ্যে রাখিয়াছ, তাহারাই মাংস, এবং এই [নগর] হাঁড়ী; কিন্তু তোমাদিগকে ইহার মধ্য হইতে বাহির করা যাইবে।
এই জন্য তুমি তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার সমস্ত বাক্য সফল হইতে আর বিলম্ব হইবে না; আমি যে বাক্য বলিব, তাহা সফল হইবে; ইহা প্রভু সদাপ্রভু কহেন।
তুমি সেই বিদ্রোহী-কুলের উদ্দেশে এক দৃষ্টান্তকথা বল, তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি চড়াও, হাঁড়ি চড়াও, তাহার মধ্যে জলও দেও।
আমি কহিলাম এক চুপড়ী গ্রীষ্মের ফল। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, আমার প্রজা ইস্রায়েলের কাছে পরিণাম আসিল; আমি তাহাদিগকে আর অমনি ছাড়িয়া যাইব না।
আর তিনি আমাকে কহিলেন, কি দেখিতেছ? আমি কহিলাম, আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, এক দীপবৃক্ষ, সমস্তই স্বর্ণময়; তাহার মাথার ঊর্দ্ধে তৈলাধার, ও তাহার উপরে সাত প্রদীপ, এবং তাহার মাথার উপরে স্থিত প্রত্যেক প্রদীপের জন্য সাত নল; তাহার নিকটে দুই জিতবৃক্ষ,
এই তৃতীয় বার আমি তোমাদের কাছে যাইতেছি। “দুই কিম্বা তিন সাক্ষীর মুখে সকল কথা নিষ্পন্ন হইবে।”