Home Bibles ☰ Books যাকোব 3:8 · বাংলা বাইবেল
যাকোব 3:8 · বাংলা বাইবেল

কিন্তু জিহ্বাকে দমন করিতে কোন মনুষ্যের সাধ্য নাই; উহা অশান্ত মন্দ বিষয়, মৃত্যুজনক বিষে পরিপূর্ণ।

Cross references

দ্বিতীয় বিবরণ 32:33

তাহাদের দ্রাক্ষারস নাগদিগের গরল, তাহা কালসর্পের উৎকট হলাহল।

গীতসংহিতা 55:21

তাহার মুখ নবনীতের ন্যায় কোমল, কিন্তু তাহার অন্তঃকরণ যুদ্ধময়; তাহার বাক্য সকল তৈল অপেক্ষা চিক্কণ, তথাপি সে সকল বিকোষিত খড়্‌গস্বরূপ।

গীতসংহিতা 57:4

আমার প্রাণ সিংহগণের মধ্যবর্ত্তী; অগ্নি-শিখাস্বরূপ লোকদের মধ্যে আমি শয়ন করি, সেই মনুষ্য-সন্তানদের দন্তগুলি বড়শা ও বাণ, তাহাদের জিহ্বা তীক্ষ্ণ খড়্‌গ।

গীতসংহিতা 58:4

তাহাদের বিষ সর্পবিষের মত; তাহারা বধির কালসর্পের সদৃশ, যে কর্ণ রোধ করে,

গীতসংহিতা 59:7

দেখ, তাহারা মুখে বক বক করিতেছে, তাহাদের ওষ্ঠের মধ্যে খড়্‌গ আছে; কেননা [তাহারা বলে], কে শুনিতে পায়?

গীতসংহিতা 64:3

তাহারা খড়্‌গের ন্যায় আপন আপন জিহ্বা শাণিত করিয়াছে; তাহারা কটুবাক্যরূপ তীর যোজনা করিয়াছে,

গীতসংহিতা 140:3

তাহারা সর্পের ন্যায় স্ব স্ব জিহ্বা তীক্ষ্ণ করিয়াছে, তাহাদের ওষ্ঠাধরের নিম্নভাগে কালসর্পের বিষ থাকে। সেলা।

উপদেশক 10:11

মন্ত্রমুগ্ধ হইবার পূর্ব্বে যদি সর্পে দংশন করে, তবে মন্ত্রপাঠকের দ্বারা কিছু ফল নাই।

রোমীয় 3:13

তাহাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ; তাহারা জিহ্বাতে ছলনা করিয়াছে; তাহাদের ওষ্ঠাধরের নিম্নে কালসর্পের বিষ থাকে;

যাকোব 3:6

জিহ্বাও অগ্নি; আমাদের অঙ্গসমূহের মধ্যে জিহ্বা অধর্ম্মের জগৎ হইয়া রহিয়াছে; তাহা সমস্ত দেহ কলঙ্কিত করে, ও প্রকৃতির চক্রকে প্রজ্বলিত করে, এবং আপনি নরকানলে জ্বলিয়া উঠে।

প্রকাশিত বাক্য 12:9

আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল; এ সেই পুরাতন সর্প, যাহাকে দিয়াবল [অপবাদক] এবং শয়তান [বিপক্ষ] বলা যায়, সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়; সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল, এবং তাহার দূতগণও তাহার সঙ্গে নিক্ষিপ্ত হইল।

Interlinear

Choose Theme