পাতালে নামান হইল তোমার ঘটা, ও তোমার নেবল যন্ত্রের মধুর বাদ্য; কীট তোমার নীচে পাতা রহিয়াছে, কৃমি তোমাকে ঢাকিয়াছে।
Cross references
যদি আমার ঘর বলিয়া পাতালের অপেক্ষা করি, যদি অন্ধকারে আমার শয্যা পাতিয়া থাকি,
তাহারা আপন আপন শিশুদিগকে মেষপালের ন্যায় বাহিরে চালায়, তাহাদের সন্তানগণ নৃত্য করে।
ইহারা উভয়ে সমভাবে ধূলায় শয়ন করে, উভয়ে কীটে আচ্ছন্ন হয়।
অনাবৃষ্টি ও গ্রীষ্ম যেমন হিমানী-জলকে, পাতাল তেমনি পাপীদিগকে হরণ করে।
আমার হৃদয় দুপ্ দুপ্ করিতেছে, মহাত্রাস আমাকে ভয়গ্রস্ত করিতেছে; আমি যে সন্ধ্যাকাল ভালবাসিয়াছিলাম, তাহা তিনি আমার পক্ষে ভয়ানক করিলেন।
হে কলরবপূর্ণ, কোলাহলযুক্ত নগরি, উল্লাসপ্রিয় পুরি, তোমার নিহতগণ খড়্গহত নয়, তাহারা যুদ্ধে মৃত নয়।
আর তাহারা বাহিরে গিয়া, যে লোকেরা আমার বিরুদ্ধে অধর্ম্ম করিয়াছে, তাহাদের শব দেখিবে; কারণ তাহাদের কীট মরিবে না, ও তাহাদের অগ্নি নির্ব্বাণ হইবে না, এবং তাহারা সমস্ত মর্ত্ত্যের ঘৃণাস্পদ হইবে।
আর আমি তোমার গানের শব্দ নিবৃত্ত করিব; এবং তোমার বীণাধ্বনি আর শুনা যাইবে না।
তুমি কাহা অপেক্ষা সুন্দর? নামিয়া যাও, অচ্ছিন্নত্বক্দের সহিত শায়িত হও।
রাজা বেল্শৎসর আপনার সহস্র মহল্লোকের নিমিত্ত মহাভোজ প্রস্তুত করিলেন, এবং সেই সহস্রের সাক্ষাতে দ্রাক্ষারস পান করিলেন।
লিখিত কথাটী এই, ‘মিনে মিনে, তকেল, উপারসীন,’ [গণিত, গণিত, তুলাতে পরিমিত, ও খণ্ডিত]।
উহারা অমঙ্গলের দিনকে আপনাদের হইতে দূরে রাখিতেছে ও দৌরাত্ম্যের আসন নিকটবর্ত্তী করিতেছে;
আর তোমার হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেল;
আর পৃথিবীর বণিকেরা তাহার নিমিত্ত রোদন ও বিলাপ করিতেছে; কারণ তাহাদের বাণিজ্য-দ্রব্য কেহ আর ক্রয় করে না;