Home Bibles যিশাইয় 10:26 · বাংলা বাইবেল
যিশাইয় 10:26 · বাংলা বাইবেল

আর বাহিনীগণের সদাপ্রভু তাহার বিরুদ্ধে কশা উত্তোলন করিবেন, যেমন ওরেব শৈলে মিদিয়নের হত্যাকাণ্ডে করিয়াছিলেন; এবং তাঁহার যষ্টি সাগরের উপরে থাকিবে, আর তিনি তাহা উত্তোলন করিবেন, যেমন মিসরে করিয়াছিলেন।

Cross references

যাত্রাপুস্তক 14:16

আর তুমি আপন যষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্ত বিস্তার কর, সমুদ্রকে দুই ভাগ কর; তাহাতে ইস্রায়েল-সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রমধ্যে প্রবেশ করিবে।

যাত্রাপুস্তক 14:25

আর তিনি তাহাদের রথের চক্র সরাইলেন, তাহাতে তাহারা অতি কষ্টে রথ চালাইল; তখন মিস্রীয়েরা কহিল, চল, আমরা ইস্রায়েলের সম্মুখ হইতে পলায়ন করি, কেননা সদাপ্রভু তাহাদের পক্ষে মিস্রীয়দের বিপক্ষে যুদ্ধ করিতেছেন।

বিচারকগণ 7:25

আর তাহারা ওরেব ও সেব নামে মিদিয়নের দুই অধ্যক্ষকে ধরিল; আর ওরেব নামক শৈলে ওরেবকে বধ করিল, এবং সেব নামক দ্রাক্ষাকুণ্ডের নিকটে সেবকে বধ করিল, এবং মিদিয়নের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেল; আর ওরেবের ও সেবের মস্তক যর্দ্দন-পারে গিদিয়নের নিকটে লইয়া গেল।

২ রাজাবলি 19:35

পরে সেই রাত্রিতে সদাপ্রভুর দূত যাত্রা করিয়া অশূরীয়দের শিবিরে এক লক্ষ পঁচাশী সহস্র লোককে বধ করিলেন; লোকেরা প্রত্যূষে উঠিল, আর দেখ, সমস্তই মৃত দেহ।

নেহেমিয়া 9:10

এবং ফরৌণে, তাঁহার সমস্ত দাসগণে ও তাঁহার দেশের প্রজা সকলে নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইয়াছিলে; কেননা তুমি জানিতে যে, মিস্রীয়েরা তাহাদের বিরুদ্ধে গর্ব্ব করিত; ইহাতে তুমি আপনার নাম প্রতিষ্ঠিত করিলে, যেমন অদ্য রহিয়াছে।

গীতসংহিতা 35:23

জাগিয়া উঠ, জাগ্রৎ হও, আমার বিচারার্থে, আমার ঈশ্বর, আমার প্রভু, আমার হেতুবাদ জন্য।

গীতসংহিতা 83:11

তুমি ইহাদের প্রধানবর্গকে ওরেব ও সেবের সমান কর, ইহাদের অধিপতি সকলকে সেবহ ও সল্‌মুন্নের সমান কর।

গীতসংহিতা 106:10

আর তিনি বিদ্বেষীর হস্ত হইতে তাহাদিগকে ত্রাণ করিলেন, শত্রুর হস্ত হইতে তাহাদিগকে মুক্ত করিলেন;

যিশাইয় 9:3

তুমি সেই জাতির বৃদ্ধি করিয়াছ, তাহাদের আনন্দ বাড়াইয়াছ; তাহারা তোমার সাক্ষাতে শস্যচ্ছেদন সময়ের ন্যায় আহ্লাদ করে, যেমন লুট বিভাগ করিবার সময়ে লোকেরা উল্লাসিত হয়।

যিশাইয় 9:4

কারণ তুমি তাহার ভারের যোঁয়ালি, তাহার স্কন্ধের বাঁক, তাহার উপদ্রবকারীর দণ্ড ভাঙ্গিয়া ফেলিয়াছ, যেমন মিদিয়নের দিনে করিয়াছিলে।

যিশাইয় 10:16

অতএব প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, তাহার স্থূলকায় লোকদের মধ্যে কৃশতা প্রেরণ করিবেন, ও তাহার প্রতাপের নীচে অগ্নিদাহের ন্যায় দাহ হইবে।

যিশাইয় 10:24

অতএব প্রভু, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, হে আমার সিয়োন-নিবাসী প্রজাগণ, অশূর হইতে ভীত হইও না; যদিও সে তোমাকে দণ্ডাঘাত করে ও তোমার বিরুদ্ধে যষ্টি উঠায়, যেমন মিসর করিয়াছিল।

যিশাইয় 11:16

আর মিসর দেশ হইতে ইস্রায়েলের বাহির হইয়া আসিবার সময়ে যেমন তাহার নিমিত্ত পথ হইয়াছিল, তেমনি তাঁহার প্রজাদের অবশিষ্টাংশের, অশূর হইতে অবশিষ্ট লোকদের নিমিত্ত এক রাজপথ হইবে।

যিশাইয় 30:30

সদাপ্রভু প্রচণ্ড ক্রোধ, সর্ব্বগ্রাসক অগ্নিশিখা, বাত্যা, ঝটিকা ও করকা দ্বারা আপনার প্রতাপান্বিত রব শুনাইবেন, ও আপনার হস্তাবতারণ দেখাইবেন।

যিশাইয় 30:32

আর সদাপ্রভু নিরূপিত দণ্ডের যত আঘাত তাহার উপরে অবতারণ করিবেন, সে সকল তবল ও বীণা সহকারে ঘটিবে; এবং তিনি ঐ জাতির সহিত তুমুল যুদ্ধ করিবেন।

যিশাইয় 37:36

পরে সদাপ্রভুর দূত যাত্রা করিয়া অশূরীয়দের শিবিরে এক লক্ষ পঁচাশী সহস্র লোককে বধ করিলেন; লোকেরা প্রত্যূষে উঠিল, আর দেখ, সমস্তই মৃত দেহ।

যিশাইয় 51:9

জাগ, জাগ, বল পরিধান কর, হে সদাপ্রভুর বাহু; জাগ, যেমন পূর্ব্বকালে, সেকালের পুরুষে পুরুষে জাগিয়াছিলে, তুমিই কি রহবকে কুচি কুচি করিয়া কাট নাই, প্রকাণ্ড জলচরকে বিদ্ধ কর নাই?

হবক্কূক 3:7

আমি দেখিলাম, কূশনের তাম্বু সকল ক্লিষ্ট, মিদিয়ন দেশীয় যবনিকা সকল কম্পিত হইল।

প্রকাশিত বাক্য 11:18

আর জাতিগণ ক্রুদ্ধ হইয়াছিল, কিন্তু তোমার ক্রোধ উপস্থিত হইল, আর মৃত লোকদের বিচার করিবার সময় এবং তোমার দাস ভাববাদিগণকে ও পবিত্রগণকে ও যাহারা তোমার নাম ভয় করে, তাহাদের ক্ষুদ্র ও মহান সকলকে পুরস্কার দিবার, এবং পৃথিবীনাশকদিগকে নাশ করিবার সময় উপস্থিত হইল।’

প্রকাশিত বাক্য 19:15

আর তাঁহার মুখ হইতে এক তীক্ষ্ণ তরবারি নির্গত হয়, যেন তদ্দ্বারা তিনি জাতিগণকে আঘাত করেন; আর তিনি লৌহদণ্ড দ্বারা তাহাদিগকে শাসন করিবেন; এবং তিনি সর্ব্বশক্তিমান্‌ ঈশ্বরের প্রচণ্ড ক্রোধরূপ মদিরাকুণ্ড দলন করেন।

Interlinear

Choose Theme