Home Bibles ☰ Books গীতসংহিতা 83:11 · বাংলা বাইবেল
গীতসংহিতা 83:11 · বাংলা বাইবেল

তুমি ইহাদের প্রধানবর্গকে ওরেব ও সেবের সমান কর, ইহাদের অধিপতি সকলকে সেবহ ও সল্‌মুন্নের সমান কর।

Cross references

বিচারকগণ 7:25

আর তাহারা ওরেব ও সেব নামে মিদিয়নের দুই অধ্যক্ষকে ধরিল; আর ওরেব নামক শৈলে ওরেবকে বধ করিল, এবং সেব নামক দ্রাক্ষাকুণ্ডের নিকটে সেবকে বধ করিল, এবং মিদিয়নের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেল; আর ওরেবের ও সেবের মস্তক যর্দ্দন-পারে গিদিয়নের নিকটে লইয়া গেল।

বিচারকগণ 8:12

তখন সেবহ ও সল্‌মুন্ন পলায়ন করিলেন, কিন্তু তিনি তাহাদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেলেন; এবং সেবহ ও সল্‌মুন্নকে, মিদিয়নের সেই দুই রাজাকে, ধরিলেন; আর সমস্ত সৈন্যকে ত্রাসযুক্ত করিলেন।

২ রাজাবলি 9:37

এবং যিষ্রিয়েলের ভূমিতে ঈষেবলের শব সারের মত ক্ষেত্রে পতিত হইবে; তাহাতে কেহ বলিতে পারিবে না যে, ‘এই ঈষেবল’।

যিরমিয় 8:2

আর তাহারা সূর্য্যের, চন্দ্রের ও সমস্ত আকাশবাহিনীর সম্মুখে —তাহারা যাহাদিগকে ভক্তি ও সেবা করিত, যাহাদের অনুগামী হইত, যাহাদিগকে অন্বেষণ করিত, ও যাহাদের কাছে প্রণিপাত করিত, আহাদের সম্মুখে—সে সকল অস্থি ছড়াইয়া দিবে। সেগুলি আর একত্রীকৃত কিম্বা কবরে স্থাপিত হইবে না; সারের ন্যায় ভূমির উপরে থাকিবে।

Interlinear

Choose Theme